নবীন নিউজ ডেস্ক ২৫ জুলাই ২০২৪ ১০:৫৭ এ.এম
সংগৃহীত ছবি
কোটা সংস্কার আন্দোলনকারীদের সমন্বয়কদের একাংশ গত মঙ্গলবার চার দফা দাবি জানিয়ে দুই দিনের আলটিমেটাম দিয়েছিল। সেই আলটিমেটামের সময়সীমা শেষ হবে আজ। বৃহস্পতিবার (২৫ জুলাই) তাদের দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দিতে পারে এই অংশটি। অন্যদিকে, নিজেদের ৯ দফা দাবি আদায়ে আজ দেশব্যাপী গণসংযোগ করবে অপর পক্ষ।
এদিকে বুধবার রাতে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস ইসলাম জানান, সারাদেশে অবিলম্বে ইন্টারনেট চালু করা, কারফিউ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরিয়ে নিয়ে হল খুলে দেয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা প্রদান– এই চার দফা দাবিতে আমরা সরকারকে দুই দিনের আলটিমেটাম দিয়েছিলাম। বৃহস্পতিবার সেই আলটিমেটামের সময় শেষ হবে। এ দিন নতুন কর্মসূচি কী হতে পারে– তা নিয়ে দুপুরে আমরা বসব। এরপর বিকেলে জাতীয় প্রেস ক্লাব কিংবা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমরা পরবর্তী কর্মসূচি জানাব।
অন্যদিকে ৯ দফা দাবি আদায়ে আজ দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটির আরেকটি পক্ষ। গতকাল বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনটির ৫২ জন সমন্বয়ক যৌথভাবে এই বিবৃতি দিয়েছেন বলেও উল্লেখ করা হয়। এ ছাড়া বুধবার দুপুরে ‘নিখোঁজ’ হওয়া সমন্বয়কদের খোঁজ পেতে বেলা ১১টা থেকে ১২টায় অন্তত ১০ মিনিট বাসাবাড়ি এবং অফিসের সামনে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কর্মসূচি দিয়েছিল এই অংশটি। তবে তা করা হয়েছে কিনা– সে বিষয়ে কিছু জানা যায়নি। কর্মসূচি পালনের বিষয়ে জানতে এই পক্ষের সমন্বয়কদের ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন