নবীন নিউজ ডেস্ক ১৭ জুলাই ২০২৪ ০১:১৫ পি.এম
সংগৃহীত ছবি
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন দেখতে গিয়ে সংঘর্ষে প্রাণ হারালেন ফারুক (৩২) নামের এক যুবক। তিনি শুলকবহরে এসএস ফার্নিচার দোকানে কাজ করতেন। কোটা সংস্কার আন্দোলন দেখতে এসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় মধ্যে বুকে গুলি লেগে প্রাণ হারান ফারুক। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।
ফারুকের বাবার নাম মো. দুলাল। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। তার ছেলের বয়স ৮ বছর আর মেয়ের বয়স ৫।
নিহত ফারুকের বাবা দুলাল ও স্ত্রী সীমা আক্তার জানান, লালখান এলাকায় বসবাস করলেও তাদের বাড়ি নোয়াখালীতে। ২৫ বছর ধরে চট্টগ্রামে থাকেন তারা। শুলকবহরে কর্মস্থলের বাইরে রাস্তায় এসে আন্দোলন দেখছিল সে। হঠাৎ গুলি এসে লাগে তার বুকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত আরেকজন ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। নিহত আর একজনের পরিচয় পাওয়া যায়নি।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুজহাত ইনু জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে ফারুক নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। ওয়াসিম আকরামের শরীরেও গুলির আঘাত রয়েছে বলে জানান তিনি। আর অপরজনের মাথায় গুরুতর আঘাত ছিল।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন