নবীন নিউজ ডেস্ক ১৬ জুলাই ২০২৪ ১০:৫৪ এ.এম
সংগৃহীত ছবি
টানা দু’সপ্তাহের বেশি সময় ধরে চলছে কোটা সংস্কারের এই আন্দোলন। সোমবার ছিল এই কর্মসূচির পনেরোতম দিন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগ, এই দু্ই পক্ষেরই নির্ধারিত কর্মসূচি ছিল। তার আগেই শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। আন্দোলনকারীদের দাবি, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন অতর্কিতভাবে হামলা করায় সংঘর্ষের শুরু হয়। শান্তিপূর্ণ এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই তাদের এমন তৎপরতা বলেও দাবি তাদের।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের নামে আন্দোলনকারীরা রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে দাবি করে ছাত্রলীগ বলছে, তাই বাধ্য হয়েই তাদের প্রতিহত করতে হয়েছে। দু’পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে অনিবার্য ফলাফল সোমবারের সহিংসতা। রক্তাক্ত বিশ্ববিদ্যালয়। আহত তিনশতাধিক শিক্ষার্থী।
বিশ্লেষকরা বলছেন, কোটাবিরোধী আন্দোলন কিংবা তা দমন, কোনো কাজেই সহিংসতা কোনো সমাধান নয়। আন্দোলনকারী ও সরকার কোটার হার যৌক্তিক করার ব্যাপারে প্রায় একমত হলেও শেষ সময়ে সহিংসতা কেন হলো, তা খতিয়ে দেখারও পরামর্শ দিচ্ছেন তারা। বলছেন, সময়ক্ষেপন না করে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে হবে।
বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন বলেন, যারাই আহত হয়েছে তাদের অধিকাংশই শিক্ষার্থী বা আন্দোলনকারী। আওয়ামী লীগের উচিত তাদের ছাত্রসংগঠনকে নিবৃত্ত করা।
কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আরিফুজ্জামান বলেন, আমরা গণতন্ত্র নিয়ে সারা পৃথিবীতে গর্ব করছি। সেটিই তো নষ্ট হয়ে যাচ্ছে। কারা আহত হলে সেটি কথা নয়, এরাই তো আমাদের ভবিষ্যত। কাজেই যে আহত হোক সেটিই আমাদের জন্য কষ্টের।
সব পক্ষকে ধৈর্য্য ধারণের পাশাপাশি আন্দোলনকারীদের সাথে সরকারের দায়িত্বশীলদের আলোচনার পরামর্শ দিয়ে সোহরাব হোসেন, আন্দোলন যৌক্তিক হোক বা অযৌক্তিক হোক, আলোচনা করে তাদের বোঝাতে হবে। সরকারের সীমাবদ্ধতা থাকলে সেটিও জানাতে হবে। আমাদের দেশের সরকারের সমস্যা হলো- তারা যুক্তির ভাষায় চলেন না। আলোচনা করতে সমস্যা কোথায়?
অধ্যাপক আরিফুজ্জামান বলেন, সমস্যার সমাধানে সরকার পক্ষকেই এগিয়ে আসতে হবে। আন্দোলনকারীদের আস্থা দিতে হবে। যাতে এইক্ষেত্রে যে রায়ই আসুক না কেন, শিক্ষার্থীরা আস্থা রাখতে পারবে। শক্তি প্রয়োগ কখনই সমাধান হতে পারে না।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন