বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বিদ্যুৎ ব্যবহার কমাতে ইসির ৮ নির্দেশনা

নবীন নিউজ ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ০৩:৫০ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বিদ্যুতের ব্যবহার ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে তা বাস্তবায়নে একটি কমিটি গঠন করে কর্মকর্তা-কর্মচারীদের আট নির্দেশনা দেয়া হয়েছে।

গঠিত কমিটির সুপারিশে বিদ্যুৎ অপচয়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি। সম্প্রতি ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

ইসির ৮ নির্দেশনাগুলো-

(১) দিনের বেলায় কাঁচের দরজা বা জানালা দিয়ে আগত প্রাকৃতিক আলো ব্যবহারের মাধ্যমে কৃত্রিম আলোর ব্যবহার যতটুকু সম্ভব কমাতে হবে।

(২) প্রতিবার অফিস কক্ষ ত্যাগ করার সময় এয়ার কন্ডিশনের থার্মোস্ট্যাট, কম্পিউটার, লাইটসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ করতে হবে।

(৩) এয়ার কন্ডিশনের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখতে হবে।

(৪) রুমের বাইরে অবস্থানকালীন সময় সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

(৫) কম্পিউটার মনিটর এবং ফটোকপি মেশিন ব্যবহার শেষে স্লিপ মোডে রাখতে হবে, এতে প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়ে থাকে।

(৬) ব্যাটারি চার্জার (যেমন- ল্যাপটপ, সেলফোন ইত্যাদি) প্ল্যাগ ইন করে রাখলে বিদ্যুতের অপচয় হয়, তাই চার্জিং শেষে বৈদ্যুতিক পয়েন্ট থেকে চার্জার খুলে রাখতে হবে।

(৭) কমন স্পেস (যেমন- সিঁড়ি, ওয়াশরুম, ওয়েটিংরুম, করিডোর ইত্যাদি) প্রয়োজন ব্যতীত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।

(৮) বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

নির্দেশনা বাস্তবায়নে পাঁচ সদস্যের মনিটরিং কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভীদকে, আর সেবা শাখার উপসচিব জাকির মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে।

এ প্রসঙ্গে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের দেয়া এক নির্দেশনার আলোকে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন