মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঢাকা সিটি নির্বাচন: পুরানোরাই নাকি নতুন?

নবীন নিউজ ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ১১:০২ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

গেল শুক্রবার কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় গোটা রাজধানী। এর ফলে সিটি করপোরেশনের মেয়রদের কার্যক্রম কী, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে; নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। আর এই বিতর্কের মুখেই নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে।

ধারণা করা যাচ্ছে যে, চলতি বছরের শেষদিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটি করপোরেশনের মেয়রদের দায়িত্ব গ্রহণের চার বছর ইতোমধ্যে পূর্ণ হয়েছে। আইন অনুযায়ী আগামী বছরের শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রশ্ন উঠেছে যে, মেয়র হিসাবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনে দায়িত্বপ্রাপ্তরা কতটুকু সফল ভাবে কাজ করেছে? যদিও দুই মেয়রই বলছেন যে, তারা অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। কিন্তু বাস্তবতা বলে অন্য কথা। বিশেষ করে শুক্রবারের বৃষ্টিতে পুরো ঢাকা শহর ভেসে যাওয়ার পর মেয়রদের কর্মদক্ষতা সম্পর্কে নতুন করে প্রশ্ন উঠেছে।

যদিও এই সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে ইতোমধ্যেই সিদ্ধান্ত ঘোষণা করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলছেন যে, তারা জাতীয় নির্বাচন যেভাবে বর্জন করেছে, যেভাবে উপজেলা নির্বাচন বর্জন করেছে, ঠিক একইভাবে মেয়র নির্বাচনও বর্জন করবে।

কাজেই মেয়র নির্বাচন একটি আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে। এজন্য আওয়ামী লীগ সাবধানে মেয়র প্রার্থী বিচার করতে পারে। এবারের মেয়র নির্বাচনে আওয়ামী লীগ নতুন প্রার্থী দেবে নাকি পুরনোদেরকে আবার মনোনয়ন দেবে, সেটি নিয়ে আওয়ামী লীগের মধ্যেই বিতর্ক রয়েছে, রয়েছে নানা মত।

আওয়ামী লীগের মধ্যে একটা অংশ মনে করে যে, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের যেহেতু দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন হয়ে গেছে, কাজেই এখানে পরিবর্তন করা দরকার। আর এজন্যই এখানে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী ইতোমধ্যে জনসংযোগ শুরু করেছেন এবং মেয়র হিসেবে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

অবশ্য মেয়র হিসেবে আতিকুল ইসলামের দুই মেয়াদ পুরোপুরি পূর্ণ হয়নি। প্রথম দফায় আনিসুল হকের মৃত্যুর পর তার অসমাপ্ত সময়টুকু সময় পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন আতিক। দ্বিতীয় দফায় তিনি অবশ্য পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পালন করেছেন। তবে এবার মেয়র হিসেবে তাকে আবার মনোনয়ন দেওয়া হবে কি না, এ নিয়ে অনেকের সংশয় রয়েছে। একাধিক মহল মনে করছেন যে, শেষ পর্যন্ত হয়তো ঢাকা উত্তরে মেয়র পদে পরিবর্তন হতে পারে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শেখ ফজলে নূর তাপস মেয়র হিসেবে মনোনয়ন পেয়েছিলেন নাটকীয়ভাবে। সেখানকার মেয়র সাঈদ খোকন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু তাকে বাদ দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তৎকালীন এমপি তাপসকে মনোনয়ন দেয়।

এবার ঠিক উল্টো ঘটনা দেখা যাচ্ছে। সাঈদ খোকন এবার এমপি নির্বাচিত হয়েছেন এবং এমপি নির্বাচিত হওয়ার পর তিনি বসে নেই। বরং মেয়র হওয়ার জন্য তিনি তৎপরতা অব্যাহত রেখেছেন। বিশেষ করে নির্বাচনের পর তিনি বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন, আওয়ামী লীগের বিভিন্ন নীতি নির্ধারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন এবং বিভিন্ন এলাকায় তার ছোট ছোট গ্রুপ তৈরি করেছেন নির্বাচনী প্রচারণার জন্য। ইতোমধ্যেই তার জনসংযোগ দৃশ্যমান হয়েছে। তবে উত্তরে যেমন মেয়র পদের জন্য একাধিক প্রার্থীর কথা শোনা যাচ্ছে, দক্ষিণের বিষয়টি তেমন নয়। দক্ষিণে সাঈদ খোকন এবং তাপসের বাইরে মেয়র হিসেবে কেউ আলোচনায় নেই।

তবে শেষ পর্যন্ত সরকার কী সিদ্ধান্ত নেবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেছেন, মেয়র নিয়ে দলের মধ্যে এখন পর্যন্ত আলোচনা হয়নি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ এ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন