নবীন নিউজ ডেস্ক ১১ জুলাই ২০২৪ ০২:৪৭ পি.এম
সংগৃহীত ছবি
চলমান কোটা সংস্কার আন্দোলন বন্ধের পাশাপাশি অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি না এমন কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ। একই সঙ্গে কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধানের কথা জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগও কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায়।
তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি, শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ছাত্রলীগ সম্মান জানায়। তবে যেহেতু আইনিভাবে সমাধান হচ্ছে, তারপরও আন্দোলনকে এভাবে টেনে-হিঁচড়ে লম্বা করা উচিত নয় বলে মনে করে ছাত্রলীগ। তবে অনেকেই এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই। আলাপ-আলোচনা এবং বিচার বিভাগের কাছে নিজেদের বক্তব্য পৌঁছে দেবার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির সঙ্গে থাকবে বলেও জানান তিনি।
আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে সাদ্দাম বলেন, সবাই যেন ধৈর্যের পরিচয় দেয়, বিচার বিভাগীয় পর্যবেক্ষণের জন্য অপেক্ষা করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ যেন ফিরিয়ে নিয়ে আসে। আমরা ক্লাস করব, পরীক্ষায় ফিরব, লাইব্রেরিতে সময় দেবো, আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখব, আগামী দিনের স্মার্ট সিটিজেন হিসেবে নিজেদের তৈরি করব।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর সৈকত, সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, দক্ষিণ শাখার সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন