নবীন নিউজ ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ০২:৩১ পি.এম
সংগৃহীত ছবি
পাঁচ সপ্তাহেও মেরামত হয়নি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল। এতে এক দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। এ অবস্থা চলবে আরো অন্তত সপ্তাহ দুয়েক। বিশেষজ্ঞরা মনে করেন, সতর্কতা অবলম্বন করলে এড়ানো যেত এলএনজি টার্মিনালের ক্ষতি।
শুধু যানবাহনগুলোই যে গ্যাস সংকটে পড়েছে তেমন নয়, আবাসিকেও চলছে সংকটের তীব্রতা। বাধ্য হয়েই অনেককে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে এলপি গ্যাসের পেছনে।
দেশে বর্তমানে প্রায় চার হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও তিন হাজার মিলিয়ন ঘনফুটের যোগান দিতেই হিমশিম অবস্থা জ্বালানি বিভাগের। আর গত এক মাস ধরে সরবরাহ নেমে গেছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুটে। আর এর মূল কারণ ঘূর্ণিঝড় রেমালের সময় ক্ষতিগ্রস্ত সামিটের এলএনজি টার্মিনাল গত ২৭ মে থেকে বন্ধ থাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় একমাস ধরে কাজ চলছে। আগামী ১৫-১৬ তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস সংকট থাকবে না।’
এছাড়া, বিশেষজ্ঞদের মতে, নিজস্ব গ্যাসের বাইরে আমদানিনির্ভরতাও ক্রমই ঝুঁকিপূর্ণ করছে জ্বালানি খাতকে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন