বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখতে সরকার অঙ্গীকারাবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

নবীন নিউজ ডেস্ক ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৯ পি.এম

দেশে গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি ব‌লেন, সরকার জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনের উচ্চ-পর্যায়ের বৈঠকে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা ব‌লেন। জেনেভাতে বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাম্য, অন্তর্ভুক্তিতা, গণতন্ত্র এবং মানবাধিকারের নীতি সমুন্নত রাখার আদর্শে উজ্জীবিত হয়ে সকল নাগরিকের জন্য মানবাধিকার এবং মৌলিক অধিকারের উন্নয়ন ও সুরক্ষায় বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে তি‌নি ব‌লেন, বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান। পবিত্র কুরআনের প্রকাশ্য অবমাননা এবং ইসলামফোবিয়ার নিন্দা জানিয়ে তিনি বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন।

এসময় কাউন্সিলকে সার্বজনীনতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নীতির আলোকে মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে সংস্থাটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি জেনেভায় শুরু হওয়া জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৫ তম অধিবেশন আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন