সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বাংলাদেশ চরম আবহাওয়ায় খাপ খাওয়ানোর সক্ষমতা হারাচ্ছে 

নবীন নিউজ ডেস্ক ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৬ এ.এম

বাংলাদেশ চরম আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার সীমায় পৌঁছে যাচ্ছে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বারবার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে এসেছে। ভৌগোলিক অবস্থানের কারণে এটি জলবায়ু পরিবর্তনে ক্ষতির ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। তথাপি প্রতিকূলতার বিপরীতে বাংলাদেশ যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। 

বুধবার(২৮ ফেব্রুয়ারি) দ্য গার্ডিয়ানের এই প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

সম্প্রতি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) নামে ঢাকার গবেষণা প্রতিষ্ঠান এক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, বাংলাদেশ চরম আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার সীমায় পৌঁছে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ যেভাবে উদ্বেগজনক হারে বাড়ছে তাতে যা বর্তমান নীতি, অভিযোজন কৌশল দেশের মানুষ এবং অবকাঠামো ও বাস্তুতন্ত্রের সুরক্ষার জন্য যথেষ্ট হবে না।

আইসিসিসিএডি বলছে, ২০০০ সাল থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, বন্যা ও খরার মতো ১৮৫টি চরম আবহাওয়ার ঘটনার সম্মুখীন হয়েছে। 

আইসিসিসিএডির উপপরিচালক গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক অধ্যাপক মিজান খান বলেন, গবেষণায় দেখা গেছে, গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমিয়ে আনলেও শতকের শেষ দিকে আগের তুলনায় বাংলাদেশে উষ্ণায়ন বাড়বে দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭১ থেকে ২০০০ সালের তুলনায় প্রবল বর্ষণ বেড়ে নদীর তীর প্লাবিত হওয়ার শঙ্কা বাড়তে পারে ১৬ শতাংশ। এতে বন্যার ঝুঁকি বাড়বে। ফলে এখন যেভাবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হচ্ছে, তা আরও বেড়ে যাবে।  জলবায়ু সংকটে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের সক্ষমতার জন্য একাধিক পদক্ষেপের প্রয়োজন। জাতীয় সমন্বয়, সরকারি বিনিয়োগ দরকার। সময় ফুরিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাংলাদেশকে অবশ্যই জলবায়ু-পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করতে হবে এবং অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। দেশের সবচেয়ে দরিদ্ররা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ, তাদের প্রতিকূলতা মোকাবিলার সামর্থ্য নেই। উন্নয়ন সহযোগীদের স্থানীয় অভিযোজনের জন্য অর্থায়ন বাড়াতে হবে।

দেশে তাপপ্রবাহ বাড়ছে, বলছে আরেকটি গবেষণা গত মঙ্গলবার প্রকাশ হয় পৃথক আরেকটি গবেষণার ফল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও নরওয়ের আবহাওয়া দপ্তরের পাঁচ আবহাওয়াবিদের ওই যৌথ গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নানা নেতিবাচক প্রভাব এখন মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে। দেশে বর্ষা মৌসুমে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বর্ষা আসছে দেরিতে, যাচ্ছেও দেরিতে। দেশে তাপপ্রবাহের সংখ্যা দিন দিন বাড়ছে। আবার শীতের মধ্যেও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখছি।
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন