বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বাগেরহাটের কাঠের বাড়ি যাচ্ছে ইউরোপে!

নবীন নিউজ, ডেস্ক ২৭ জুন ২০২৪ ০২:৩৬ পি.এম

ফাইল ছবি

ইউরোপের দেশ বেলজিয়ামে রফতানি হতে যাচ্ছে বাগেরহাটের প্রত্যন্ত গ্রামের উদ্যোক্তা মোস্তাফিজের ১২০টি কাঠের বাড়ি। এজন্য কাজ করে চলেছেন ২০০ শ্রমিক। এসব বাড়ির কাঠামো, দেয়াল, দরজা ও জানালা, এমনকি ছাদও কাঠের তৈরি। প্রতিটি বাড়ি তৈরিতে এক সপ্তাহ সময় লাগে। এতে সৃষ্টি হচ্ছে নতুন বাজার ও কর্মসংস্থান; আসছে বৈদেশিক মুদ্রাও।

জেলার সদরের প্রত্যন্ত গ্রাম কররীতে নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে কাঠের এসব বসতবাড়ি। শ্রমিকদের মধ্যে কেউ তৈরি করছেন বসতঘরের দরজা ও জানালা, কেউ ফ্রেম, আবার কেউ তৈরি করছেন দেয়াল। সবশেষে শ্রমিকদের নিপুণ হাতের ছোঁয়ায় রঙ ও পালিশের মাধ্যমে শেষ করা হচ্ছে নান্দনিক ও পরিবেশবান্ধব কাঠের বসতঘরগুলো। প্রথমে সাইজ করে কাঠ কেটে পুরো বাড়িটি তৈরি করেন শ্রমিকরা। একেকটি ঘর হয় ১১ মিটার লম্বা এবং সোয়া ৪ মিটার চওড়া; সম্পূর্ণ কাঠের তৈরি।

এরপর বিভিন্ন অংশকে ছোট আকারে খণ্ড করা হয়। এর ফলে পুরো বাড়িটিকে স্বল্প স্থানে পরিবহন করা সহজ হয়ে যায়। পরে এ খণ্ডাংশগুলো জুড়ে দিলে সহজেই যেকোনো জায়গায় স্থাপন করা যায় এগুলো।

জানা যায়, পরিবেশের ক্ষতি করে না -- এমন পণ্য ব্যবহার করে ইউরোপের দেশ বেলজিয়াম থেকে চলতি বছরের প্রথম দিকে ১২০টি বসতবাড়ি তৈরির অর্ডার পান বাগেরহাট বিসিক শিল্পনগরীর উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ। এরপর থেকে এমন পরিবেশবান্ধব বসতঘর তৈরির উদ্যোগ নেয় তার প্রতিষ্ঠান ন্যাচারাল ফাইবার।

উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ বলেন, ‘বেলজিয়ামের একটি ইকো পার্ক এ অর্ডারটি দিয়েছে। পরিবেশবান্ধব কাঠের তৈরি তাদের ১২০টি এমন বসতঘর প্রয়োজন, যা আগামী দুবছরের মধ্যে বেলজিয়ামে হস্তান্তর করতে হবে। আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে; দেশি মেহগনি কাঠ দিয়ে এ ঘরগুলো তৈরি করতে হবে। এছাড়া, এসব বাড়ির কাঁচামাল বায়োগ্রেডিবল বা পরিবেশে মিশে যায় এমন হতে হবে। পরিবেশের ক্ষতি হয় -- এমন কোনো পণ্য ব্যবহার করা যাবে না। আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা কাঠ দিয়ে বসতবাড়ি তৈরি করা হয়ে এখানে।’

এ বিষয়ে কাঠমিস্ত্রি মোজাহিদ বলেন, ‘আমাদের প্রথমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারপর ডিজাইন দেখে সম্পূর্ণ একটি বসতঘর তৈরি করেছি। এরপর কোম্পানি ও বিদেশি লোকজন দেখে পছন্দ করেছে। এখন আমরা পুরোদমে কাজ শুরু করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিটি বসতঘর তৈরি করতে এক সপ্তাহ সময় লাগে। আমাদের এ কাজে প্রায় ২০০ শ্রমিক কাজ করছেন।’

কারখানার শ্রমিক শরিফুল ইসলাম বলেন, ‘আমরা আগে কখনও এই ঘর তৈরি করিনি। এখন দেখছি, খুবই সুন্দর হয়েছে ঘরগুলো। সম্পূর্ণ কাঠ দিয়ে এভাবে ঘর তৈরি করা যায় কখনও ভাবতেও পারিনি।’

সাইফুল নামে অপর এক শ্রমিক বলেন, ‘আমাদের হাতে তৈরি কাঠের ঘর  বিদেশে যাচ্ছে -- এটা আমাদের জন্য গর্বের। আমরা এই ঘর তৈরি করতে পেরে আনন্দিত।’

বাগেরহাট ন্যাচারাল ফাইবারের কনসালটেন্ট মো. মনিরুজ্জামান মোল্লা শাহিন বলেন, সম্পূর্ণ লোকাল কাঠ মেহগনি দিয়ে তৈরি বসতঘরগুলো যদি মোংলা দিয়ে রফতানি করা হতো, তাহলে সময় ও অর্থ সাশ্রয় হতো। আমাদের পণ্য চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো লাগে। সরকারের কাছে দাবি, আমরা যেন মোংলা বন্দর ব্যবহার করতে পারি।’

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বাগেরহাট শিল্পনগরী কর্মকর্তা ইউনুস আর রাফি বলেন, ‘এ ধরনের পণ্য বিদেশে গেলে আমাদের দেশের সুনাম বাড়বে। দেশীয় পণ্যের বিদেশের বাজারে রফতানি করতে ইচ্ছুক উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

এর আগে, কারখানাটিতে তৈরি কাঠের বিভিন্ন পণ্য বেশ সাড়া ফেলেছিলো ইউরোপের বাজারে। সে সময় প্রতিষ্ঠানটিতে তৈরি হতো কাঠের সাইকেল, সানবেড, হোটেল বেড, কুকুর ও বিড়ালের বিভিন্ন খেলনাসহ পরিবেশবান্ধব নানা পণ্য। তবে বর্তমানে শুধু কাঠের বাড়ি তৈরি করছে প্রতিষ্ঠানটি।

নবীন নিউজ/এফ 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন