বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ইউরোপীয় ইউনিয়নে বেড়েছে  তৈরী পোশাক রপ্তানি

নবীন নিউজ, ডেস্ক ২৭ জুন ২০২৪ ০৮:৪৯ এ.এম

ফাইল ছবি

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ২ হাজার ১৬৪ কোটি ৮১ লাখ মার্কিন ডলারের তৈরী পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি হয়েছিল ২ হাজার ১২২ কোটি ৩০ লাখ ডলারের। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবি’র তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি অর্থবছরের ১১ মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশ স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড এবং ডেনমার্কে বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানি যথাক্রমে ৬ দশমিক ২৩ শতাংশ, ১.০২ শতাংশ, ১৬.২৭ শতাংশ, ১৭.২৮ শতাংশ এবং ২৬.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে, ইইউ’র বৃহত্তম রপ্তানিবাজার জার্মানিতে রপ্তানি কমেছে ১০.১২ শতাংশ। চলতি অর্থবছরের মে পর্যন্ত বাংলাদেশ জার্মানিতে তৈরী পোশাক রপ্তানি করেছে ৫৪২ কোটি ৫৩ লাখ মার্কিন ডলারের। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৬০৩ কোটি ৬১ লাখ ডলার।

আলোচ্য সময়ে ইতালিতে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি কমেছে ৬.১০ শতাংশ। চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ইতালিতে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ১৯৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ইতালিতে পোশাক রপ্তানি হয়েছিল ২০৬ কোটি ডলারের।

এদিকে, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে তৈরী পোশাক রপ্তানি কমলেও যুক্তরাজ্যে বেড়েছে। চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি হয়েছে ৭৪৬ কোটি ৮৪ লাখ ডলারের এবং কানাডায় ১৩৮ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারের। আগের অর্থবছরের একই সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছিল ৭৭৩ কোটি ৩৮ লাখ ডলারের এবং কানাডায় ১৩৯ কোটি ডলারের। সে হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ৩.৪৩ শতাংশ এবং কানাডায় কমেছে শূন্য দশমিক ৩১ শতাংশ।

যুক্তরাজ্যের বাজারে চলতি অর্থবছরের ১১ মাসে তৈরী পোশাক রপ্তানি হয়েছে ৫১৫ কোটি ৯৯ লাখ মার্কিন ডলারের। আগের অর্থবছরের একই সময়ে যুক্তরাজ্যে রপ্তানি হয়েছিল ৪৫৯ কোটি ২৯ লাখ মার্কিন ডলারের পোশাক। যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ১২.৩৪ শতাংশ।

অপ্রচলিত বাজারেও বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছরের মে শেষে অপ্রচলিত বাজারগুলোতে পোশাক রপ্তানি হয়েছে ৮১৮ কোটি ৭৫ লাখ ডলারের। আগের অর্থবছরের একই সময়ে অপ্রচলিত বাজারগুলোতে পোশাক রপ্তানি হয়েছে ৭৬৮ কোটি ৯৯ লাখ ডলারের। অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৪৭ শতাংশ।

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ১.৮৩ শতাংশ, ১১.৭৬ শতাংশ এবং ১৪.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে, ভারতে পোশাক রপ্তানি কমেছে ২৩.১১ শতাংশ।

নবীন নিউজ/এফ 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন