নবীন নিউজ, ডেস্ক ২৫ জুন ২০২৪ ০৬:৩৮ পি.এম
পদ্মা সেতু উদ্বোধনের পর দুই বছরে ১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ২৭৫টি যানবাহন পারাপার বাবদ সেতুতে টোল আদায় হয়েছে ১৬৪৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ৩০ টাকা।
মঙ্গলবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের দুই বছর পূর্ণ হলো। ২০২২ সালের ২৫ জুন দেশের দীর্ঘতম ও বহুল প্রত্যাশিত বহুমুখী এ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ২৬ জুন ভোর থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি।
এ পর্যন্ত পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে মোটরসাইকেল পারাপার হয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৭০৪টি। এতে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা। প্রাইভেটকার ও জিপগাড়ি পারাপার হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৭ শ’ ৩৪টি। টোলের পরিমাণ ২২৫ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার টাকা। পিকআপ পারাপার হয়েছে ১১ লাখ ৪৯ হাজার ৫ শ’ ৮টি। টোলের পরিমাণ ১২৪ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৪ শ’ টাকা। সেতু দিয়ে মাইক্রোবাস পারাপার হয়েছে ১৩ লাখ ৩৯ হাজার ৭ শ’ ৩২টি। টোল আদায় হয়েছে ১৭০ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ২ শ’ টাকা।
ছোট বাস পারাপার হয়েছে ২৬ হাজার ৯ শ’ ৮টি। টোল আদায় হয়েছে ৩৫ কোটি ৪৬ লাখ ৭ হাজার ৬ শ’ টাকা। মাঝারি বাস পারাপার হয়েছে ৩১ লাখ ৩১ হাজার ৫ শ’ ৩২টি। টোল আদায় হয়েছে ৬২৬ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। বড় বাস পারাপার হয়েছে ১৪ হাজার ৭ শ’ ৮৪টি। এতে ৩৫ কোটি ৪৬ লাখ ৪ হাজার ৮ শ’ টাকা টোল আদায় হয়েছে।
ছোট ট্রাক পারাপার হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯ শ’ ৯টি। এতে ১৬১ কোটি ৩২ লাখ ৬৪ হাজার টাকা টোল আদায় হয়েছে। মাঝারি ট্রাক পার হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৮ শ’টি। এতে ৮৮ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা টোল আদায় হয়েছে। থ্রিএক্সেল ট্রাক পারাপার হয়েছে ৩৩ হাজার ৩ শ’ ১টি। টোল পাওয়া গেছে ১৬ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা। ফোরএক্সেল ট্রেইলার পারাপার হয়েছে ২ লাখ ৬১ হাজার ৮ শ’ ৬২টি। টোল আদায়ের পরিমাণ ২৬ কোটি ৭৫ লাখ ২২ হাজার টাকা। বড় ট্রেইলার পারাপার হয়েছে ১৪ হাজার ৪ শ’ ৪৮টি। যাতে টোল আদায় হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকা।
পদ্মা সেতুতে যানবাহনের টোলের হার
মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। কার ও জিপের টোল ৭৫০ টাকা। পিকআপের টোল নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। মাইক্রোবাসের টোল ১ হাজার ৩০০ টাকা। বাসের জন্য আসনের ভিত্তিতে তিন ধরনের টোল নির্ধারণ করা হয়েছে। ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা এবং বড় বাসে (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল দিতে হয়। পণ্যবাহী যানবাহনের ওজন ও এক্সেলের ভিত্তিতে ছয়টি শ্রেণী নির্ধারণ করা হয়েছে। ৫ টনের ছোট ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা, ৮ টন পর্যন্ত মাঝারি ট্রাকে ২ হাজার ১০০ টাকা, ১১ টন পর্যন্ত মাঝারি ট্রাকে ২ হাজার ৮০০ টাকা আর তিন এক্সেলের ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ টাকা। চার এক্সেলের ট্রেইলারের টোল ৬ হাজার টাকা। চার এক্সেলের বেশি হলে ট্রেইলারে ৬ হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলে অতিরিক্ত ১ হাজার ৫০০ টাকা টোল দিতে হচ্ছে।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন