নবীন নিউজ ডেস্ক ১৩ মে ২০২৪ ০৩:২৫ পি.এম
ফাইল ছবি।
বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা বহুমুখী সেতু নিয়ে যারা সমালোচনা করেছিলেন, সেতু নির্মাণের পর এখন তাদের নিজেদের ভুল স্বীকার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (১৩ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদ্মা সেতু নিয়ে লিখিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। যখন বিশ্বব্যাংক সরে গেলো, তখন অনেকেই বলেছে পদ্মা সেতু আর হবে না। একটি পত্রিকা শিরোনাম করলো ‘পদ্মা সেতু হচ্ছে না’। এরপর প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের। আজ পদ্মা সেতু দৃশ্যমান। দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে।
তিনি বলেন, যারা পদ্মা সেতুর নির্মাণ নিয়ে নেতিবাচক কথা বলেছিলেন, সমালোচনা করলেন, তারা এখনো নিজেদের ভুল স্বীকার করেননি। আমার মনে হয় তাদের এ বিষয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক যখন পদ্মা সেতু থেকে সরে গেল তখন একটি অনুষ্ঠানে এশিয়া অঞ্চলের সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি প্রশ্ন করেছিলাম, আমরা যদি নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করি, তাহলে সেটা কি তোমাদের জন্য বিব্রতকর হবে না? প্রতুত্তরে তিনি ছোট্ট একটি হাসি দিয়েছিলেন।
অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, বিশ্বে বর্তমানে যেসব দেশ নিয়ে আলোচনা হয়, তেমন ৪৪টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে।
অনুষ্ঠানে ‘পদ্মা সেতু’ বই এবং ‘সোনার বাংলাদেশ দেখতে চাই’ শিরোনামে দেশত্মবোধক গান উদ্বোধন করা হয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন