রংপুরের মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে রিক্তা বেগম (৩৬) নামে একজন নিহত ও এ দুর্ঘটনায় আহতও হয়েছেন জছিদুল ইসলাম (৪২)। তাঁরা দুই জনই স্বামী-স্ত্রী ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) আলমপুর-তারাগঞ্জ সড়কের সর্দারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জছিদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার, শিক্ষা কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে জছিদুল ইসলাম চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তাঁর স্ত্রী রিক্তা বেগম তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ সকাল সাড়ে আটটায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে উপজেলা পরিষদে যাচ্ছিলেন এই দম্পতি।
সকাল ৯টার দিকে আলমপুর-তারাগঞ্জ সড়কের সর্দারের মোড় এলাকায় পৌঁছালে সেখানে গরুর বাছুরের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বেলা ১১টার দিকে রিক্তা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল হক বলেন, মোটরসাইকেলে ওই শিক্ষক দম্পতি উপজেলায় আসার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে রিক্তা বেগম মারা যান। জছিদুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন