নবীন নিউজ ডেস্ক ০২ ডিসেম্বার ২০২৪ ০৮:৩৪ পি.এম
ছবি- সংগৃহীত।
রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার পর তার পকেট থেকে মোবাইল ও মানিব্যাগ চুরির অভিযোগ উঠেছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ও চুরির ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত তরুণের নাম রাকিবুল ইসলাম। সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় সড়কে বাস ও পিকআপের ধাক্কায় নিহত হন ৩০ বছর বয়সী এই যুবক।
পুলিশ আরো জানায়, সড়ক দূর্ঘটনায় নিহত ওই যুবকের মোবাইল ফোন, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার পরই তার পকেট থেকে মানিব্যাগ নিয়ে সটকে পড়েন চোর। এতে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে বেগ পেতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক মোটরসাইকেলে করে বসিলার দিকে যাচ্ছিলেন।
ওই সময় বসিলা থেকে রমজান পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন সড়কে। এতে হেলমেট ভেঙে তার মাথায় ঢুকে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে যাওয়া মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, ‘দূর্ঘটনায় রাকিবুল ইসলাম নামের ওই যুবক সড়কেই মারা যান।
তবে ঘটনার পরপরই ওই ব্যক্তির পকেট থেকে মোবাইল-মানিব্যাগ নিয়ে সটকে পড়ে চোর। পরে তার একটি আইডি কার্ড পাওয়া যায়। তার মাধ্যমে নিহতের নাম জানা যায়। আইডি কার্ডের সূত্র ধরে নিহতের স্ত্রীকে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে স্বামীর পরিচয় সনাক্ত করেন।’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন