নবীন নিউজ ডেস্ক ২১ জুন ২০২৪ ১২:০৭ পি.এম
সংগৃহীত ছবি
সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে। বাংলাদেশে সাধারণত চন্দ্রবোড়া নামে ডাকা হলেও বিশ্বব্যাপী সাপটি রাসেলস ভাইপার নামেই পরিচিত। বর্তমানে সারাদেশেই এখন আতঙ্কের এক নাম হলো রাসেলস ভাইপার।
আশঙ্কা করা হচ্ছে নিকট ভবিষ্যতে রাজধানীতেও ঢুকে পড়তে পারে এটি। কারণ, সম্প্রতি রাসেলস ভাইপারের দেখা মিলেছে ঢাকা জেলাতেও। ঢাকার দোহারের নদী উপকূলে রাসেলস ভাইপারের দেখা পেয়েছে স্থানীয়রা।
সরকারী তথ্য অনুযায়ী, মানিকগঞ্জের হরিরামপুরের চর এলাকায় গত ৩ মাসে এই সাপের কামড়ে মারা গেছে অন্তত ৩ জন। গত ২-৩ বছর ধরেই এটির বিচরণ বেড়েছে ব্যাপকহারে।
তথ্য বলছে, সাপটি গত কয়েক বছরে এর স্বাভাবিক চরিত্র বদলেছে। বিরূপ পরিবেশেও মানিয়ে নিচ্ছে এটি। এর ফলে বিভিন্ন এলাকায় এটির বিচরণ বহুগুণ বেড়ে গেছে।
ভূমিতে বসবাসকারী বিশ্বের ৫ম বিষাক্ত সাপ এটি। তবে হিংস্রতার দিক দিয়ে এটিই প্রথম। অন্য সাপ যেখানে মানুষের উপস্থিতি দেখলে ভয়ে পালায়, সেখানে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার ব্যতিক্রম। ভয় পেলে এরা কুণ্ডলী পাকিয়ে আক্রমণের জন্য নিজেকে প্রস্তুত করে। মানুষ দেখলেই এরা তেড়ে আসে কামড় বসায় জায়গামতো।
সংশ্লিষ্টরা বলছেন, রাসেলস ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো সাপ লোকালয়ে চলে আসে। স্ত্রী সাপ ডিম দেওয়ার পরিবর্তে সাধারণত ৫-৫০টি বাচ্চা প্রসব করে। অন্যান্য সাপের ক্ষেত্রে কামড় দেয়ার ৪৮ ঘণ্টা পর রোগীকে স্বাভাবিক ভাবা গেলেও রাসেলস ভাইপার কামড় দেয়ার পর অ্যান্টিভেনম কাজ করলেও ক্ষত স্থানের মাংস পচে যায়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন