নবীন নিউজ ডেস্ক ২০ জুন ২০২৪ ০৩:৫০ পি.এম
সংগৃহীত ছবি
আদালত অবমাননার অভিযোগে র্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘নানা-নাতি’ গানে আদালত অবমাননা হয়েছে বলে দাবি করেন তিনি।
‘নানা-নাতি’ গানটি লিখেছেন র্যাপার আলী হাসান, সুর করেছেন আলী হাসান ও মারজুক রাসেল। আলী হাসান ও মারজুক রাসেলের গাওয়া ‘নানা-নাতি’ গানটি গত ১৬ জুন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে নোটিশে।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন। তিনি বলেন, গানটির ১ মিনিট ১৮ সেকেন্ডে বলা হয়েছে, ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’। যা আদালত অবমাননা করার শামিল।
ফাহিম হাসনাঈন বলেন, এ লাইনের ফলে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণার উদ্ভব হয়েছে। ফলে মানুষের আইনের প্রতি আস্থা হারানোর আশঙ্কা রয়েছে। তাই আলী হাসানকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে গানের ওই লাইনটি বাদ দিয়ে অনলাইন লাইভে এসে ভুল স্বীকার করে সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
নোটিশ পাঠানোর ১৫ দিনের মধ্যে আলী হাসান যদি গানের লাইনটি বাদ না দেন এবং অনলাইন লাইভে এসে সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ না করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত আদালতে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
নবীন নিউজ/পি
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল
কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা
কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স
পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের
আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ
নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১২ দিনের রিমান্ডে পলক
সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র্যাব-পুলিশও
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা
চুপ থাকার সময় শেষ: পলক
কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড
ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর