শ্বাসকষ্টজনিত অসুখের কথা বলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর এক ফুটফুটে নবজাতককে রেখে পালিয়ে গেছেন মধ্যবয়সী দুজন নারী-পুরুষ। তারা এই নবজাতকটির বাবা-মা বলে হাসপাতালে পরিচয় দিয়েছিল। নবজাতকটিকে ভর্তির কাগজ আনার কথা বলে তাঁরা দুজন হাসপাতালের বাইরে যান। এরপর তাঁরা আর ফিরে আসেননি। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এভাবে নবজাতককে রেখে পালিয়ে যাওয়ার ঘটনায় হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই নবজাতক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের (শিশু ওয়ার্ড) বেডে নার্সদের তত্ত্বাবধানে রয়েছে।
রামেক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শংকর কে বিশ্বাস বলেন, ওই নবজাতক শিশুটিকে হাসপাতালে ভর্তি করেই তার বাবা-মা পরিচয়দানকারী মধ্যবয়সী দুই নারী-পুরুষ লাপাত্তা হন। শেষ পর্যন্ত তারা কেউ না আসলে বা তাদের আজকালের মধ্যে খুঁজে পাওয়া না গেলে আদালতের মাধ্যমে নবজাতক শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে।
নার্সরা জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বাবা-মা পরিচয় দিয়ে মধ্য বয়সী নারী-পুরুষ শ্বাসকষ্টজনিত সমস্যার কথা বলে নবজাতককে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর চিকিৎসার কাগজপত্র এবং প্রয়োজনীয় ওষুধ নিয়ে আসার কথা বলে তারা একে একে ওয়ার্ড থেকে বাইরে যান। এরপরই তারা হাসপাতাল থেকে পালান। ওই দিন থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত তারা আর রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ফিরে আসেননি। তাই শিশুটি এখন হাসপাতালে কর্তব্যরত নার্সদের তত্ত্বাবধানেই রয়েছে। ছেলে শিশু নবজাতকের বয়স কয়েকদিন হবে।
তারা আরও জানান, ভর্তি থাকা নবজাতক পুরোপুরি সুস্থ। এরই মধ্যে ওই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকে। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতক শিশুটিকে আদালতের মাধ্যমে সরকারি ছোটমনি নিবাসে হস্তান্তর করতে চায়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে। তাঁরা শিশুটির মা–বাবা ছিলেন কি না, তা–ও জানা যায়নি। শিশুটির ওজন একটু কম, তবে সুস্থ আছে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন