নবীন নিউজ ডেস্ক ১০ জুন ২০২৪ ০৪:১৬ পি.এম
সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা গণমাধ্যমে আসে না বলে অভিযোগ তুলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকার পাতায় পাই না। খুব দুর্ভাগ্যজনক এটা।’
সোমবার (১০ জুন) দুপুরে মহানগর ও ঢাকা জেলার নেতৃবৃন্দ, মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠার ‘প্লাটিনাম জয়ন্তী’ নিয়ে গতকাল আমাদের মূল আলোচনা ছিল। অথচ পত্রিকায় একটা শব্দও নাই। আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরে। এটাতো হওয়া উচিত না।
তিনি আরও বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ফোকাসে রেখে কথা বলেছিলাম। কিন্তু আপনার ওখানে বেনজির-আজিজকে ঢুকিয়েছেন। প্রায় দেখছি, আমি কিছু বললেই ওই দুজন (বেনজির-আজিজ) আসে। তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা তো আসে না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, তারেকের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকার পাতায় পাই না। এটা খুব দুর্ভাগ্যজনক। যা দেখবে, যা শুনবে, সেটাইতো প্রচারিত হবে। এটাই তো মিডিয়ার ধর্ম। আমার মূল সাবজেক্ট থেকে আপনি এক হাজার মাইল দূরে চলে যাবেন। এটাতো ঠিক না।
এ সময় প্লাটিনাম জয়ন্তীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু ভবনের সামনে আগামী ২৩ তারিখ সকালে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন শেখ হাসিনা। ওইদিন বিকেল ৩টায় আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যানে।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবর ও হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সারাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’