রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

নতুন বাজেটে ঋণ নির্ভরতা ‘চাপ বাড়বে’ অর্থনীতিতে

নবীন নিউজ, ডেস্ক ০৫ জুন ২০২৪ ১২:৫৩ পি.এম

সংগৃহীত

একেতো বাংলাদেশের রিজার্ভ কম। তার ওপর প্রতিবছর অর্থের ঘাটতি হওয়া মানেই হচ্ছে অর্থনীতির ওপর ঋণের বোঝা আরও বেড়ে যাওয়া। সেটা দেশি হোক আর বিদেশি হোক। সেই ঋণের বোঝা ও কিস্তি যেন মরার উপর খাঁড়ার ঘা। এমন প্রেক্ষাপট মাথায় রেখেই ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উত্থাপিত হতে যাচ্ছে। 

চলতি বাজেটের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা থেকে মাত্র ৪ দশমিক ৪৬ শতাংশ বাড়িয়ে আগামী বাজেটের আকার ৭ লাখ ৯৫ হাজার কোটি টাকার কিছু বেশি ধরার খবর এসেছে। বরাবরের মত এবারও ঘাটতি পূরণে বিকল্প কম, সেই ঋণ নির্ভরতাই প্রধান সমাধান। এক্ষেত্রে অপেক্ষাকৃত কম সুদের বিদেশি ঋণের পরিবর্তে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে বেশি সুদের ঋণের ওপরই ভরসা করতে হচ্ছে সরকারের। 

এদিকে বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর ধরে এমনটি চলতে থাকায় তা দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে। ব্যাংক থেকে সরকারের বেশি বেশি ঋণ নেওয়ায় তারল্য সংকট পরিস্থিতিও দেখা দিয়েছে সময়ে সময়ে। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে তা বাধা হয়ে দাঁড়িয়েছে। তবুও আয়-ব্যয়ের বিপুল ঘাটতির এমন চক্র মেনে নিয়েই বাজেট দিতে হচ্ছে সরকারকে। এমন প্রেক্ষাপটে ব্যাংক ঋণের বিকল্প হিসেবে বাজেটে আয়-ব্যয়ের ভারসাম্য আনতে সরকারের ব্যয়ের লক্ষ্য কমানো, রাজস্ব আয়ের ‘লিকেজ’ কমানো, অপ্রয়োজনীয় ব্যয় ও ভর্তুকি কমানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ঘাটতি পূরণে চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে বিদেশি ঋণ ও অনুদান থেকে এক লাখ ২৭ হাজার ১৯০ কোটি টাকা পাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও আগামী বাজেটে তা আরও বাড়িয়ে এক লাখ ৩১ হাজার ৩০০ কোটি টাকা করা হচ্ছে। এখানে অনুদান বাবদ ধরা হচ্ছে ৪ হাজার ৩০০ কোটি টাকা, যা চলতি বাজেট হিসাব করা হয়েছিল তিন হাজার ৯০০ কোটি টাকা। সেই হিসাবে আগামী বাজেটে বৈদেশিক ঋণের পরিমাণ বাড়তে যাচ্ছে ৩ দশমিক ২৩ শতাংশ। তবে আগামী অর্থবছরে বিদেশি ঋণের সুদ ও কিস্তি পরিশোধ করতে গিয়ে সরকারের খরচ দ্বিগুণ বেড়ে যাবে বলে জানিয়েছেন বাজেট সংশ্লিষ্টরা। 

এদিকে ব্যয়ের ঘাটতি মেটাতে গিয়ে দেশি-বিদেশি উৎস থেকে নেওয়া এসব ঋণ পরিশোধ করতে গিয়ে আবার বড় অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে সরকারের। আগামী বাজেটে ঋণের সুদ পরিশোধ বাবদ এক লাখ ২৮ হাজার কোটি টাকার মতো বরাদ্দ রাখার খবর এসেছে। এর মধ্যে দেশি ঋণের সুদ এক লাখ ৮ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ ২০ হাজার কোটি টাকা পরিশোধ করার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। চলতি অর্থবছরে সুদ বাবদ ৯৪ হাজার ৪০১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল।

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে বুধবার; এ অধিবেশনেই আগামী নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরের দিন বৃহস্পতিবার  ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন। অর্থমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বাজেট। বাজেট পাস হওয়ার কথা রয়েছে ৩০ জুন।

অপ্রয়োজনীয় ব্যয় বাড়ায় সরকার গুরুত্বপূর্ণ খাতগুলোতে বরাদ্দ দিতে পারছে না। যেখানে অপচয় না করার পাশাপাশি সাধারণ মানুষ সুফল পাবে এমন বাজেটই কাম্য ।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন