নবীন নিউজ, ডেস্ক ০৪ জুন ২০২৪ ০৩:০৬ পি.এম
দিন দিন বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্যের দাম। আর বছর জুড়েই দ্রব্যমূল্য বৃদ্ধির খবর নিয়মিত আলোচনায় থাকছেই। যার কারণে শক্তিশালী সিন্ডিকেটের কাছে সরকারি নীতিনির্ধারকদের অসহায় উপস্থাপন, করোনার প্রভাব, বিশ্বজনীন অস্থিরতা বা ডলার সংকট। দিনশেষে ফলাফল হয় জনসাধারণের অশেষ ভোগান্তির।
এরই মধ্যে বৃহস্পতিবার আসছে, ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকার নতুন বাজেটের ঘোষণা। যাতে রাজস্ব আয়ের লক্ষ্য ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা।
মূল্য সংকোচনের নীতি বলা হলেও, বাড়তি রাজস্ব আদায়ের তাড়ায় চাপা পড়ে যাচ্ছে তা। তথ্য বলছে, বাড়ছে না করমুক্ত আয়ের সীমা। আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক বসছে মোবাইল ফোনের খরচে। বাড়তি শুল্কের কারণে দাম বাড়বে সিগারেটের। ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে বিভিন্ন বিনোদন পার্কে প্রবেশের টিকিটও।
এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, রাজনৈতিক বিবেচনায় নেয়া বড় বাজেট নষ্ট করবে আর্থিক শৃঙ্খলা।
বর্তমানে শূন্য শুল্ক দিয়ে আমদানি করা যায় চাল, গম, ভুট্টা, সরিষা বীজ, পরিশোধিত সয়াবিন তেল,ভিটামিন, ইনসুলিন, ডায়াবেটিসসহ বিভিন্ন অত্যাবশ্যক ওষুধ ও তার কাঁচামাল। এ তালিকার সাড়ে তিনশর মধ্য থেকে একশটি পণ্যতে বসছে ১ শতাংশ শুল্ক হার। আবার, ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হচ্ছে ফ্রিজ ও রেফ্রিজারেটর উৎপাদনের শুল্ক। বাদ যাচ্ছে না বিভিন্ন ধরণের জুসও, যার উৎপাদনে শুল্ক গিয়ে দাঁড়াচ্ছে ৫ থেকে ১৫ শতাংশে।
সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একটি গণতান্ত্রিক দেশে নীতিমালা গ্রহণ করলেই হয় না সে নীতির ব্যাখ্যা জনগণকে দেয়া লাগে। আস্থা না পেলে নাগরিকরা কর দিতে আগ্রহী হবেন না।
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে উচ্চবিত্তদের, আর বাড়তি করের চাপে আরও পিষ্ট হতে যাচ্ছে মধ্যবিত্ত শ্রেণি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন