নবীন নিউজ, ডেস্ক ৩১ মে ২০২৪ ০৬:৩৭ পি.এম
ঈদুল আজহার আগে ও পরে ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) ১১টার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) মিলনায়তনে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। ঈদে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ সভার আয়োজন করা হয়।
যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত করতে পোশাক কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি ঘোষণা করার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, 'ঈদের দিন এবং আগে-পরে ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন চলবে। ফিলিং স্টেশনগুলো ঈদের দিন এবং আগের সাত দিন ও পরের পাঁচ দিন সব সময় খোলা থাকবে। তবে নো হেলমেট নো ফুয়েল নির্দেশনা মানতে হবে।'
সড়ক দুর্ঘটনা নিয়ে সেতুমন্ত্রী বলেন, 'ঈদুল ফিতরের পর আমাদের বড় ধরনের সড়ক দুর্ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে।' তিনি বলেন, 'বিষয়টি নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। বিষয়টি আমাকে বিব্রত করেছে।' ওবায়দুল কাদের বলেন, এর জন্য সরাসরি দায়ী না হলেও মন্ত্রী হিসেবে তাকে সমালোচনা মোকাবিলা করতে হবে।
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর নির্দেশও দেন তিনি।
তিনি বলেন, 'ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া দাবি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যাত্রী হয়রানি বন্ধে বিভিন্ন টার্মিনালে পর্যবেক্ষণ কেন্দ্র থাকবে ও টিম কাজ করবে। সড়কে সব অবৈধ, অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করা হবে।
পরিবহণ সংকট নিরসনে বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুতি রাখতে হবে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন