নবীন নিউজ, ডেস্ক ৩১ মে ২০২৪ ০১:১৬ পি.এম
সারা দেশে প্রায় সোয়া দুই কোটি (২ কোটি ২২ লাখ) ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার।
বৃহস্পতিবার রাজধানীর স্বাস্থ্য অধিদফতরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম এ কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে প্রায় এক লাখ ২০ হাজার কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা কিন্তু এবার ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় উপকূলীয় এলাকার প্রায় এক হাজার ২২৪ কেন্দ্রে নির্দিষ্ট সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না। পুনর্বাসন সমস্যা সমাধান হলে সেখানে পরবর্তী খুব দ্রুত সময়ে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রংয়ের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।
দিনব্যাপী এ কার্যক্রমে সারা দেশে ৪০ হাজার স্বাস্থ্যকর্মী ও দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। এদিন ৬ থেকে ৫৯ মাস বয়সি সুস্থ শিশুর অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে থাকার আহবান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেন, জুনের ১ থেকে আমাদের সারা দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। উপকূলের যেসব এলাকায় বন্যা আক্রান্ত হয়েছে সেখানে অবস্থা ভালো হলে তাদের এ ক্যাপসুল দ্রুতই খাওয়ানো হবে।
ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপকারিতা প্রসঙ্গে মহাপরিচালক বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলে অন্ধত্ব প্রতিরোধ হয়, শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এছাড়া হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমায়
ক্যাম্পেইন উপলক্ষ্যে শনিবার ঢাকা জেলার ১টি পৌরসভা ও ৫টি উপজেলায় (ধামরাই, কেরানীগঞ্জ, নওয়াবগঞ্জ, দোহার, সাভার ও সাভার পৌরসভা) শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়াবে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ দিন ৫ লাখ ৩৩ হাজার ৪৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সংবাদ সম্মেলনে ভিটামিন এ প্লাস ক্যপসুল ক্যাম্পেইন কার্যক্রমের সার্বিক বিষয় তুলে ধরেন সিভিল সার্জন কার্যারয়ের মেডিকেল অফিসার ডা. নূরুন মোবাশ্বিরা। তিনি বলেন, শনিবার ১৯৮ টি ওয়ার্ডে ১ হাজার ৭৪৩টি টিকা কেন্দ্রে আসা শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন