শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মৌসুমি ফলের দাপটে কদর কমছে বিদেশি ফলের

নবীন নিউজ, ডেস্ক ২৭ মে ২০২৪ ০৬:৫৯ পি.এম

সংগৃহীত

দেশের বাজারে এখন আম, লিচু, কাঁঠালসহ নানান ফলের সমারোহ। ফলে ভরপুর এই মৌসুমে বাজারে আধিপত্য কমেছে বিদেশি ফলের। চাহিদা কমার সঙ্গে সঙ্গে বিদেশি ফলের দামও কমেছে বাজারে।

খুচরা ও পাইকারি ফল বিক্রেতারা বলছেন, এখন মৌসুমি ফলের দখলে ফলের বাজার। ভরা মৌসুমে দেশি ফলের চাহিদা বাড়ায় বিদেশি ফলের চাহিদা কমেছে। বিদেশি ফলের চাহিদা কমার পাশাপাশি কোন কোনো ফলের দামও কমেছে।

উপজেলার বিভিন্ন ফল বাজারে দেখা যায়, আত্মীয়তা মেটাতেও বিদেশি ফলের জায়গা দখল করে নিয়েছে দেশি মৌসুমি ফল। ফল বাজারগুলোতে পসরা সাজানো নানা জাতের আম, লিচু, কাঁঠাল, জাম, তরমুজ, আনারসসহ নানা ধরনের মৌসুমি ফলে আকৃষ্ট ক্রেতারা। সারা বছর পাওয়া ফল থেকে এসব মৌসুমি ফলে নতুনত্ব থাকায় ক্রেতারা মৌসুমি ফল কিনতে আগ্রহ প্রকাশ করছেন বেশি।

এতে দেখা গেছে বিদেশি ফল থেকে দেশি মৌসুমি ফল বিক্রি হচ্ছে বেশি। বিদেশি ফল মাল্টা ২৫০ থেকে কমে ২০০ টাকায়, আপেল ২৮০ থেকে ২০০ ও ২৩০ টাকায়, আঙুর ৩৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে আনারের দাম এখনো আগের মতোই আছে।

উপজেলার সদর বাজারের ফল বাজারের ফল বিক্রেতা বলেন, এখন বাজারে দেশি মৌসুমি ফলের সরবরাহ বাড়ায় বিদেশি ফলের দিকে ক্রেতাদের আগ্রহ কম। বারোমাসি ফল সবসময় পাওয়া যায় বলে ক্রেতারা দেশি মৌসুমি ফল কিনতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। যে কারণে বিদেশি ফলের দাম কিছুটা কমেছে। দেশি ফলের সরবরাহ আরও বাড়লে বিদেশি ফলের দাম আরও কমবে।

উপজেলার চান্দলা বাজারের অন্য এক ফল বিক্রেতা বলেন, বিদেশি ফলের চাহিদা কমেছে, ক্রেতাদের দৃষ্টি এখন মৌসুমি ফলেই। এখন ক্রেতারা আম লিচুতে ব্যস্ত। দেশি ফলের চাহিদার তুলনায় বিদেশি ফলের চাহিদা কমেছে। ব্যবসা টিকিয়ে রাখতে মৌসুমি ফলের সরবরাহ বাড়িয়েছি।
একই বাজারে ফল কিনতে আসা এক ক্রেতা বলেন, বারোমাসি বিদেশি ফল সবসময়ই বাজারে পাওয়া যায়। মৌসুমি ফল মৌসুম ছাড়া পাওয়া যায় না, তাই মৌসুমি ফলের চাহিদা বেশি। বোনের বাড়ি যাব তাই লিচু ও আম নিয়েছি।

উপজেলার শিদলাই ফল বাজারে ফল কিনতে আসা আরও এক ক্রেতা বলেন, বিদেশি ফল সবসময়ই খাওয়া হয়। মৌসুমি ফল সবসময় পাওয়া যায় না। এ জন্য মৌসুমি ফলের চাহিদা বেড়েছে। পরিবারের সদস্যদের নিয়ে খাওয়ার জন্য ৩ কেজি আম কিনেছি।

মৌসুমি ফলের স্বাস্থ্য উপকারিতার বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, মৌসুমি সব ফলই স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আমরা সাধারণত মানুষকে শারীরিকভাবে সুস্থ থাকতে মৌসুমি ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। মৌসুমি ফলগুলোতে থাকা বিভিন্ন পুষ্টি উপদান মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। হাড় মজবুত ও সুস্থ রাখতে মৌসুমি ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হৃদ্‌যন্ত্রের সুরক্ষায় মৌসুমি ফল খাওয়া উচিত। এ ছাড়াও মৌসুমি ফল ক্যানসার প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে থাকে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন