শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আজিজ-বেনজীরের বিরুদ্ধে কারা ব্যবস্থা নেবে

নবীন নিউজ ডেস্ক ২৭ মে ২০২৪ ০২:১১ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

অবসর নেয়ার পরও সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একই সঙ্গে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে অর্থমন্ত্রী বলেন, এখন ঋণখেলাপিদের ধরতে হবে। তখন সাংবাদিকরা প্রশ্ন করেন, ঋণখেলাপিদের ধরতে পারবেন? তারা তো অনেক শক্তিশালী। তখন তিনি বলেন, সাবেক পুলিশপ্রধানের (বেনজীর আহমেদ) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তার কি ক্ষমতা কম ছিল? বেনজীর আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছেন, তাতে সরকারের সমর্থন আছে বলেও জানান তিনি।

কিন্তু বাহিনী দুটি তাদের সাবেক প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কি না- এ প্রশ্নে নানা আলোচনা চলছে। জেনারেল (অব.) আজিজ আহমেদ সেনাবাহিনীর শীর্ষ পদে ছিলেন। ফলে বাহিনী নিজে থেকে কোনো ব্যবস্থা নিতে পারে না বলে মনে করেন সাবেক তিনজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। পুলিশেও সাবেক প্রধানের বিরুদ্ধে বিভাগীয় বা নিজেদের ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ নেই বলে পুলিশ কর্মকর্তারা বলছেন।

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত ২০ মে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে।

সেনাবাহিনী কি ব্যবস্থা নিতে পারে?
সেনাবাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলাম বলেন, সেনাবাহিনী নিজে থেকে কোনো ব্যবস্থা নিতে পারে না। কারণ, জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনীর শীর্ষ পদে ছিলেন, তার অধীন ছিল বাহিনী। ফলে তার বিরুদ্ধে বাহিনী ব্যবস্থা নিতে পারে না। সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারে।

সেনাবাহিনীর আরো দুজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিলে তখন সেনাবাহিনী সহায়তা করতে পারবে।

পুলিশেও অভ্যন্তরীণ ব্যবস্থা নেয়া যায় না
অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, বেনজীর আহমেদ এখন পুলিশের কোনো কর্মকর্তা নন। যদি তিনি পুলিশের চাকরিতে থাকতেন, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুযোগ ছিল। এখন তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে। আর যেখানে ফৌজদারি আইন প্রয়োগ করা হচ্ছে, সেখানে পুলিশের অভ্যন্তরীণ কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন নেই।

সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, বেনজীর আহমেদ তো চাকরিতে নেই। চাকরিতে থাকলে তিনি শৃঙ্খলাবিধির আওতায় থাকেন। যিনি চাকরিতে থাকেন না, তার বিরুদ্ধে শৃঙ্খলাবিধিতে ব্যবস্থা নেয়া যায় না। এখন যেখানে ফৌজদারি আইনের বরখেলাপ হয়েছে, সেখানে ফৌজদারি আইনের প্রয়োগ করার সুযোগ আছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন