নবীন নিউজ ডেস্ক ২৫ মে ২০২৪ ০১:৫৩ পি.এম
সংগৃহীত ছবি
অপরাধের জন্য নয়; গণতন্ত্রের পক্ষে লড়াই করায় বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের সাজা দিয়ে কারাগারে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার(২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি - আমরা যখন কারাগারে যাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করি। আমাদের যখন কোনো সাজা হয়, তখন আমরা নজরুলকে স্মরণ করি। কারণ এখন অপরাধের জন্য আমাদের সাজা দেওয়া হয় না; গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদের সাজা দেওয়া হচ্ছে, কারাগারে বন্দি করা হচ্ছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় কবি প্রতিবাদের ভাষায় যে শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন, সেই ভাষা আমরা রপ্ত করে গণতন্ত্র ফেরানো, স্বাধীনতা ফেরানো, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লড়াই অব্যাহত রেখেছি।’
রুহুল কবির রিজভী বলেন, ‘নজরুল সব সময় আমাদের জীবনে প্রাসঙ্গিক। তার দেখানো পথ ধরেই দেশে গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা- সবকিছুই আমরা নিশ্চিত করতে পারব। এ ক্ষেত্রে নজরুল এক প্রবল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’