নবীন নিউজ, ডেস্ক ২৪ মে ২০২৪ ০৬:৪৩ পি.এম
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৪৬টি সোনার বারসহ চীনের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা সোনার বারগুলোর ওজন সোয়া ৫ কেজি এবং এর দাম আনুমানিক ৫ কোটি টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিউ ঝনজিলাং ও চেনজেং
বৃহস্পতিবার (২৩মে) ঢাকায় বিমানবন্দর এলাকায় এ ঘটনাটি ঘটে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল পৌনে সাতটার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে, হজরত শাহজালাল বিমানবন্দরে দুবাই এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সোনার চোরাচালান আসছে। সে তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও কর্মচারীরা হজরত শাহজালাল বিমানবন্দরে সতর্কতামূলক অবস্থান নেন।
উড়োজাহাজটি অবতরণের পর শুল্ক গোয়েন্দারা সোনার চোরাচালানের সন্দেহভাজন চীনা নাগরিক লিউ ঝনজিলাং ও চেনজেংকে শনাক্ত করেন। তাঁদের কাঁধে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে তিনটি চার্জার লাইট পাওয়া যায়। এ সময় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে চার্জার লাইটগুলো খোলা হয়। চার্জার লাইটের ব্যাটারির মধ্যে থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক সাবরিনা আমিন বলেন, আটক চীনা নাগরিকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সোনা চোরাচালান আইনে মামলা করা হয়েছে এবং জব্দ করা সোনার বারগুলো শুল্ক গুদামে রাখা হয়েছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন