নবীন নিউজ, ডেস্ক ২৪ মে ২০২৪ ১০:৫৫ এ.এম
আজ থেকে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ব্যাংকক হসপিটাল হেলথ উইক’। গ্লোবাল ট্রেইলস ট্যুরিজমের উদ্যোগে এটি আয়োজন করা হয়েছে। হোটেল হলিডে ইন সিটি সেন্টারে ২৪-২৬ মে পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে গ্লোবাল ট্রেইলস ট্যুরিজম।
হেলথ উইকে থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিবেন। তিন দিনব্যাপী এই হেলথ উইকের প্রথম দিন ২৪ মে (শুক্রবার) কার্ডিওলজি বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। রোগী দেখবেন ব্যাংকক হসপিটালের ডা. ক্রিয়েংকাই হেংরুসামি, ডা. পারমাইউস এবং ডা. উইচাই।
দ্বিতীয় দিন ২৫ মে অরথোপেডিক্স বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। রোগী দেখবেন ব্যাংকক হসপিটালের ডা. পংটরন সিরিথিয়ানচাই, ডা. পানুয়াত সিলাওয়াটশানানাই এবং ডা. চাইডেজ সম্বুন।
আর তৃতীয় দিন ২৬ মে নিউরোলজি বিভাগের ডা. ইয়ুদ্রাক প্রাসার্ট, ডা. চাঞ্জিরা সাতুকিৎচাই এবং ডা. চাইসাক রোগী দেখবেন।
এবারই প্রথমবারের মতো গ্লোবাল ট্রেইলস ট্যুরিজম ও থাইল্যান্ডের প্রতিষ্ঠান থাইমেডিকসের যৌথ উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক মানের এই হেলথ উইক অনুষ্ঠিত হবে।
চিকিৎসকদের স্বাস্থ্য সেবা নিতে চাইলে আগেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে হবে ০১৪০০৪০৯৩০৩, ০১৪০০৪০৯৩০৯ নাম্বারে। অথবা সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করা যাবে। অফিসের ঠিকানা বাড়ি নম্বর-০২, রোড-০৭, রুপায়ন প্রাইম টাওয়ার (লেভেল-০১), গ্রিন রোড, ধানমন্ডি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন