নবীন নিউজ, ডেস্ক ২২ মে ২০২৪ ০২:৫৮ পি.এম
ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক উপপরিচালক আব্দুল মালেক অবসরে গিয়েও প্রতিদিনের মতো অফিসে গিয়ে নিজের চেয়ারে বসে রীতিমতো ফাইল স্বাক্ষর করছেন । আর এসব ফাইলে স্বাক্ষর করা হচ্ছে ১৫ তারিখের আগের তারিখ বসিয়ে। এতে ব্যাপক ঘুষ লেনদেন করছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, সন্ধ্যার পরেও গোপনে অফিসে এসব কাজ করছেন তিনি।
মঙ্গলবার (২১ মে) ঔষধ প্রশাসন অধিদপ্তরে গিয়ে ফাইল ডেসপাস শাখায় রেজিস্টার খাতা দেখার চেষ্টা করা হলে কোনোভাবেই ওই খাতা দেখাতে রাজি হয়নি কর্তৃপক্ষ। এর আগে রোববার (১৯ মে) অধিদপ্তরে গিয়ে আব্দুল মালেককে সশরীরে অফিস করার সত্যতা মেলে।
জানা যায়, গত ১৫ মে অবসরে গেছেন এ আব্দুল মালেক। এ অবসরও তাকে অফিস করা বন্ধ করতে পারছে না। অফিস যেন এক অদৃশ্য মায়ায় আবদ্ধ করে রেখেছে তাকে। ১৬ মে থেকে ২০ মের মধ্যে অফিস খোলা ছিল মাত্র তিন দিন। আর এ তিন দিনে ১৭২টি প্রোজেক্ট ফাইলে স্বাক্ষর করেছেন তিনি।
এসব ফাইলে স্বাক্ষর করা হচ্ছে ১৫ তারিখের আগের তারিখ বসিয়ে। প্রতিটি ফাইলের জন্য নিয়েছেন ২০ লাখ টাকা করে। তাছাড়া ছোটখাট ফাইলও ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না তিনি। অবসরের পরে এ তিন দিনে অফিস করে সব মিলিয়ে হাতিয়ে নিয়েছেন ৩৪ কোটি টাকা।
নিয়ম অনুযায়ী, কোনো চিঠি বা ফাইল স্বাক্ষরের পর অধিদপ্তরের ডেসপাস শাখায় স্মারক নম্বর বসিয়ে রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু অভিযোগ পাওয়া যায়, পেছনের তারিখ বসিয়ে যেসব ফাইল স্বাক্ষর করা হয়েছে, সেগুলো বিতরণ শাখা থেকে পেছনের তারিখ বসিয়ে হস্তান্তর করার জন্য রেজিস্টার খাতা ফাঁকা রাখা হয়েছে। ১২ মে থেকে ১৫ মে তারিখের রেজিস্টারে যেসব জায়গা ফাঁকা রাখা হয়েছে সেখানে পুরোনো তারিখ বসিয়ে ফাইলগুলো হস্তান্তর করা হবে।
এসব বিষয়ে কথা বলতে মহাপরিচালকের সঙ্গে সরাসরি দেখা করতে চাইলে অফিসে থাকা সত্ত্বেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি। এসব অভিযোগের বিষয়ে রোববার (১৯ মে) ঔষধ প্রশাসন অধিদপ্তরে গিয়ে সরাসরি আব্দুল মালেকের সঙ্গে কথা বলতে চাইলে সাংবাদিক দেখে কথা না বলে দ্রুত সটকে পড়েন তিনি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন