নবীন নিউজ, ডেস্ক ২১ মে ২০২৪ ০৩:২২ পি.এম
অবশেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগ ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের ফাঁকি দেওয়া ৫০ কোটি টাকা আয়কর আদায় করেছে । ৩০ এপ্রিল সেই টাকা আদায় করতেই কর অঞ্চল-১৫ ব্র্যাক ব্যাংকের গুলশান-১ শাখায় অভিযান পরিচালনা করেছিল । কিন্তু আইনি জটিলতায় সেসময় টাকা আদায় করা সম্ভব হয়নি।
সোমবার (২০ মে) আদালতের রায়ের ভিত্তিতে ব্র্যাক ব্যাংক থেকে সেই কর আদায় বাবদ ৫০ কোটি ৭৬ লাখ ৭১ হাজার ৪১১ টাকার পে-অর্ডার সংগ্রহ করে কর অঞ্চল-১৫।
এনবিআর সূত্রে জানা যায়, কর অঞ্চল-১৫ এর কর সার্কেল-৩১১ এর করদাতা উল্কা গেমস লিমিটেডের ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের কর আদায়ে ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস মো. ফারজানুল ইসলামের নেতৃত্বে করদাতার জব্দ করা ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট থেকে আইনানুগভাবে কর আদায়ের কার্যক্রম গ্রহণ করা হয়।
পরে সে কার্যক্রমের বিপরীতে দায়ের করা তিনটি রিট আবেদন ও একটি নিয়মিত মামলা হাইকোর্টের তিনটি বেঞ্চে শুনানি শেষে ১৯ মে রিট আবেদনগুলো খারিজ করা হয় এবং নিয়মিত মামলার রায় দেওয়া হয়। ওই রায়ের পরিপ্রেক্ষিতে পে-অর্ডার সংগ্রহ করে কর অফিস।
এর আগে গত ৩০ এপ্রিল এনবিআরের চেয়ারম্যানের লিখিত অনুমোদনপত্র নিয়ে কর অঞ্চল-১৫ এর দুই জন ডেপুটি কমিশনারের নেতৃত্বে ১৪ সদস্যের টিম পাওনা টাকা আদায়ে ব্র্যাক ব্যাংকের গুলশান-১ শাখায় অভিযান পরিচালনা করে।
কিন্তু আদালতে চলমান মামলার অজুহাত তুলে শেষ পর্যন্ত টাকা ছাড় করেনি ব্র্যাক ব্যাংক। নাছোড়বান্দা কর্মকর্তারা লিখিত ব্যাখ্যা নিয়েই গুলশান শাখা ত্যাগ করেন। যদিও এনবিআর শুরু থেকেই দাবি করেছে মামলার বিষয় ও এনবিআরের পাওনা কর সম্পূর্ণ ভিন্ন বিষয়।
এ বিষয়ে এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র জানায়, সরকারের পাওনা ৫০ কোটি টাকা রাজস্ব আদায়ে ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় যায় কর অঞ্চল-১৫ এর একটি বিশেষ টিম। উল্কা গেমস লিমিটেড নামের একটি অনলাইন জুয়া কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দুই বছর আগে তদন্ত শুরু করে এনবিআরের গোয়েন্দা সংস্থা সিআইসি।
টাকা নিয়ে কোম্পানিটি যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য উল্কা গেমসের ব্র্যাক ব্যাংকে থাকা ৫৩ কোটি টাকা ফ্রিজ করে সিআইসি। তদন্তে প্রায় ৫০ কোটি টাকা কর ফাঁকির প্রমাণ পায় সংস্থাটি।
এনবিআর সূত্রে আরও জানা যায়, ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় উল্কা গেমস লিমিটেডের নামে থাকে হিসাব ২০২৩ সালের ২৮ ডিসেম্বর থেকে ফ্রিজ করা ছিল। সিআইসির কাছে গোয়েন্দা তথ্য ছিল টাকা দেশের বাইরে পাচার হয়ে যেতে পারে। সে কারণে হিসাব সচল করে টাকা আদায়ে কর অঞ্চল-১৫ কে নির্দেশনা দেয় সিআইসি।
আদেশ পেয়ে কর্মকর্তারা গুলশান শাখায় যান । তবে টাকা দিতে অস্বীকৃতি জানায় ব্যাংক কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ১৩ ঘণ্টা ব্যাংকে অবস্থান করেও টাকা ছাড়াই শাখা ত্যাগ করতে বাধ্য হন কর কর্মকর্তারা। টাকা না পেলেও লিখিত ব্যাখ্যা নিয়ে যান কর অঞ্চল-১৫ এর কর্মকর্তারা।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন