সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ নয় বরং ভুয়া খবর থেকে সৃষ্ট বিভ্রান্তি রোধ করার লক্ষ্যে সরকারের আরও আইন প্রণয়ন করবে। গণমাধ্যমের স্বাধীনতায় সরকার কখনই হস্তক্ষেপ করবে না।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সংসদে জাতীয় পার্টির সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদারের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এ সব কথা বলেন।
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার কখনই হস্তক্ষেপ করবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সংবাদমাধ্যম স্বাধীন। সত্য ঘটনা তুলে ধরার জন্য এটি সমাজের দর্পণ হিসেবে কাজ করে। এর স্বাধীনতায় সরকার কখনোই হস্তক্ষেপ করবে না। তবে ভুয়া খবর ছড়ানোর প্রতিরোধের লক্ষ্যে আরও আইন প্রণয়ন করা হবে।
মন্ত্রী বলেন, গুজব বা ভুয়া তথ্য বন্ধ করার লক্ষ্যে সরকারের আরও কিছু আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। তবে যেভাবেই হোক, সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে না। সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ নয় বরং ভুয়া খবর থেকে সৃষ্ট বিভ্রান্তি রোধ করার লক্ষ্যে সরকারের প্রচলিত সাইবার নিরাপত্তা আইনসহ আরও কিছু আইন রয়েছে।
তিনি বলেন, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার মতো মৌলিক অধিকার রক্ষার সঙ্গে সঙ্গতি রেখে আইন প্রণয়ন করতে হবে।
অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের আওতায় আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আরও অনলাইন নিউজপোর্টালকে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
৩১ জানুয়ারি পর্যন্ত প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) প্রায় ২০৮টি অনলাইন নিউজপোর্টাল এবং ১৬৮টি অনলাইন নিউজপোর্টালকে দৈনিক সংবাদপত্রের নিবন্ধন সনদ প্রদান করেছে।
একই সময়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২১৩টি অনলাইন নিউজপোর্টাল, ১৯৬টি দৈনিক সংবাদপত্রের অনলাইন পোর্টাল এবং ১৭টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনলাইন পোর্টালকে নিবন্ধনের আওতায় আনার অনুমতি দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন