নবীন নিউজ, ডেস্ক ১৯ অক্টোবার ২০২৪ ১২:৫০ পি.এম
বাড্ডা থানার আল-আমিন হত্যা মামলায় ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।
শনিবার (১৯ অক্টোবর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনিসুল হককে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান হাবীব।
এ সময় তিনি মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবেদনে বলা হয়- আসামিকে জিজ্ঞেসাবাদে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দেশের বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের আসামিরা বিভিন্ন উপায়ে দেশ ছেলে পালিয়ে যাচ্ছেন। আনিসুল হকও দেশ ছেড়ে পালাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আসামি জামিনে মুক্ত হলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মামলার এজহার থেকে জানা যায় -৫ অগাস্ট সরকার পতনের দিন রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিলে যোগ দিয়েছিলেন আল আমিন হোসেন আগমন চিশতী। ‘আওয়ামী সমর্থিত সন্ত্রাসী বাহিনী’ সেখানে এলোপাতাড়ি গুলি চালালে আল আমিন নিহত হন। ওই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত আল আমিনের মা। মামলায় আনিসুল হককে ‘পরিকল্পনাকারী ও নির্দেশদাতা’ হিসেবে ৪ নম্বর আসামি করা হয়। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং বাকি আসামিদের তথ্য সংগ্রহের জন্য মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর আদালত শেষ কিস্তিতে আনিসুল হকের ২ দিনের রিমান্ড আদেশ দেন।
এ পর্যন্ত রাজধানীর মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, বাড্ডা, বনানী থানার প্রায় অর্ধ শতাধিক হত্যা মামলায় আনিসুল হককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রীকে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন