শনিবার ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

চিনি চোরাচালান বেড়েছে কেন?

নবীন নিউজ, ডেস্ক ১৮ মে ২০২৪ ০৪:৫৮ পি.এম

সংগৃহীত

সাদা বিষ। তবে এই বিষ ছাড়া আমাদের একদিনও চলেনা। মিষ্টিপ্রিয় বাংলাদেশিদের তাই বেশি দামে চিনি ক্রয় করতে হচ্ছে। কিন্তু তাতে কী! খাওয়া তো আর বাদ দেওয়া যায় না। তবে জানেন কী এই পণ্যের দাম পাশে দেশ ভারতে  অভাবনীয় রকমের কম।

কলকাতার বাজারে দোকান ও সুপারশপে খুচরা প্রতি কেজি চিনির দাম ৪৫ থেকে ৫৫ রুপি, বাংলাদেশি টাকায় যা ৬৩ থেকে প্রায় ৭৭ টাকা। আর দেশের বাজারে চিনি বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকা কেজি। প্রতি কেজি চিনিতে দুই দেশে দামের ব্যবধান ৪৮ থেকে ৬৭ টাকা। দামের এই ব্যবধানের কারণে ভারত থেকে সীমান্ত দিয়ে বাড়ছে চিনি চোরাচালান। 

হাত বাড়ালেই বস্তার পর বস্তা মিলছে ভারতীয় চোরাই চিনি। এদিকে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের নাভিশ্বাস। ভারতীয় চোরাই চিনি দেশের বাজারে নিয়মিত আসতে থাকায় এতে ধ্বংসের মুখে পড়েছে বেসরকারি খাতের চিনি শোধনাগারগুলো। ছয় লাখ টন অবিক্রীত চিনির মজুদ আটকে গেছে পাঁচটি সুগার রিফাইনারির গুদামে।

এতে একদিকে উৎপাদন কমছে, অন্যদিকে ঋণের বোঝা বাড়ছে প্রতিষ্ঠানগুলোর। দেখে মনে হবে এটা কোন বিশাল আকৃতির পাহাড় অথবা বালু মহাল! কিন্তু না। এগুলো হলো, মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের গুদামে পড়ে থাকা দেড় লাখ টন চিনি।

কেনো পড়ে আছে এসব চিনি? কি কারণে বন্ধ হওয়ার উপক্রম দেশীয় রিফাইনারি প্রতিষ্ঠানগুলো? একমাত্র কারণ, ভারতীয় চোরাই চিনিতে দেশের বাজার এখন সয়লাব! ফলে, মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডসহ দেশের পাঁচটি রিফাইনারি প্রতিষ্ঠানের গুদামে ছয় লাখ টন চিনি এভাবে অবিক্রীত অবস্থায় পড়ে আছে। এই বিশাল চিনির স্তূপ ছাড়াও পড়ে রয়েছে বিপুল পরিমাণ চিনি উৎপাদনের কাঁচামাল।

সুগার রিফাইনারি মালিকদের মাথার উপর ঝুলছে ঋণের বোঝা। সরকারও রাজস্ব হারাচ্ছে ৫ হাজার কোটি টাকার ওপর। এছাড়া নিম্নমানের চিনি খেয়ে চরমভাবে স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন ভোক্তারা।

ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে ৩০টি। এই সীমান্তের বড় অংশ দিয়েই চিনি আসছে দেশে। চারাই পথে আসা চিনি দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের নামে মোড়কজাত করে বিক্রি করা হচ্ছে। গত ২৭ এপ্রিল চট্টগ্রামে এ রকম একটি চালান ধরাও পড়েছে। ভারত নিজেদের উৎপাদিত চিনি ব্যবহার করে। ফলে তাদের আমদানি করতে হয় না। বাংলাদেশে চিনি আমদানির ওপর নির্ভরতার হার ৯৯ শতাংশ। চিনি আমদানিতে উচ্চ শুল্ক-কর রয়েছে। তাতে দামের ব্যবধানও বেড়ে গেছে। এ সুযোগ নিচ্ছে চোরাচালানে জড়িতরা।

প্রতি কেজি পরিশোধিত চিনি আমদানিতে ব্যবসায়ীরা এ মাসে শুল্ক-কর দিয়েছেন ৪৬-৫৬ টাকা। অপরিশোধিত চিনি আমদানিতে এই শুল্ক-কর ৩৮ টাকা। বৈধ পথে আমদানিতে শুল্ক-কর দিতে হলেও চোরাই পথে আসা চিনিতে শুল্ক-কর দিতে হয় না। তাতে পরিশোধিত চিনি দেশে অবৈধভাবে আনা গেলে প্রথম ধাপেই কেজিতে ৪৬-৫৬ টাকা ফাঁকি দিতে পারেন পাচারকারীরা।

চিনি শিল্পের ক্রান্তিকালে এসে ৮ হাজার কোটি টাকার এই শিল্পকে বাঁচাতে অবৈধ পথে নিম্নমানের চিনি অনুপ্রবেশ বন্ধে এগিয়ে আসতে হবে সরকারকে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন