নবীন নিউজ, ডেস্ক ১৮ মে ২০২৪ ০৪:২৭ পি.এম
হস্তশিল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থানে স্বাবলম্বী হচ্ছে দেশের নারীরা। অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখতে পারছে সমাজের পিছিয়ে পড়া অনেকেই । তবে এই খাতে ১ শতাংশ উৎসে কর রয়েছে। বর্তমানে এটিকে কর কমিয়ে আনার করার প্রস্তাব করেছে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বাংলাক্রাফট।
দেশেই তৈরি হচ্ছে অপরূপ কারুকার্য সম্মিলিত দৃষ্টিনন্দন হস্তশিল্প পণ্য। দেশের গন্ডি পেরিয়ে যা বিশ্ব বাজারেও চাহিদা গড়ে তুলেছে। বিভিন্ন স্থান থেকে উপকরণ সংগ্রহ করে তৈরি হচ্ছে এ হস্তশিল্প। মান ভালো ও দৃষ্টিনন্দন হওয়ায় ব্যাপক চাহিদা বেড়েছে নারীদের হাতে তৈরি এসব পণ্যের। হস্তশিল্পের এসব পণ্য মুগ্ধ করেছে দেশি-বিদেশি ক্রেতাদেরও। তবে উৎস করের জন্য এই খাতে বড় উদ্যোগ নেওয়া পিছিয়ে আছে। ১ শতাংশ থেকে শূন্য দশমিক ৩ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব করছে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বাংলাক্রাফট।
এ ছাড়া এ খাতের উদ্যোক্তাদের মধ্যে স্বল্প সুদে ঋণ বিতরণ, কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করা ও পণ্য রপ্তানিতে নগদ সহায়তা বৃদ্ধির মতো কিছু প্রস্তাব রয়েছে সংগঠনটির।
বাজেট প্রস্তাবনায় বাংলাক্রাফট বলেছে, হস্তশিল্প খাতে কাঁচামালের দাম, উৎপাদন খরচ ও মজুরি গত তিন বছরে অনেক বেড়েছে। ফলে এ খাতের ব্যবসায়ীদের জন্য প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকা কঠিন হয়ে গেছে। এমন পরিস্থিতিতে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে হস্তশিল্প খাতে উৎসে কর কমানো প্রয়োজন।
সাধারণত মাটি, বাঁশ, বেত কিংবা হোগলাপাতার মতো কাঁচামাল দিয়ে বিভিন্ন ধরনের হস্ত ও কারুপণ্য বানানো হয়। ২০২২ সালে করা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ অনুসারে, দেশে হস্ত ও কারুশিল্পের বাজার ২ হাজার ৪৩০ কোটি টাকার বেশি। শহর-গ্রামনির্বিশেষে প্রতিবছর এ বাজার বড় হচ্ছে। পরিবেশবান্ধব হওয়ায় এ ধরনের পণ্যের বৈশ্বিক চাহিদাও রয়েছে। উৎপাদন খরচ কমানো গেলে রপ্তানির পরিমাণ আরও বেশি বলে দাবি বাংলাক্রাফটের।
এদিকে এই সম্ভাবনাময়ী খাতকে চলতি বছর ২১ জানুয়ারী বর্ষপণ্য হিসেবে ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সম্ভাবনা থাকলেও ব্যয় বৃদ্ধি, স্বল্প পুঁজি ও প্রশিক্ষণের অভাবে তাঁরা এগোতে পারছেনা হস্তশিল্প। এ খাতকে এগিয়ে নিতে হলে বাজেটে নীতিসহায়তা দরকার, এমনটাই দাবি উদ্যোক্তাদের। বাজারে প্রতিযোগীতা করার জন্য মান উন্নয়ন ও বৈচিত্র আনার জন্য বাংলাক্রাফটের নেতারা একটি নকশা ও গবেষণাকেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন যাবত।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন