বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

টানা বৃষ্টির পর আবারও আসছে তাপদাহ

নবীন নিউজ ডেস্ক ০৯ মে ২০২৪ ০৯:১৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

গেল মাস এপ্রিলের পুরোটাজুড়েই তীব্র তাপদাহে পুড়েছে সারাদেশ। এরপরই শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। মে মাসের শুরুতে কালবৈশাখীর তাণ্ডবও দেখা দিয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতি বজায় থাকবে আরও ৫ দিন। টানা বৃষ্টিতে তাপমাত্রাও অনেকটা সহনীয় পর্যায়ে নেমে আসবে এ সময়ে। তবে এরপরই আবার তাপদাহের সম্ভাবনা দেখছে দেশের আবহাওয়া বিভাগ। 

বুধবার (৮ মে) আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে এ তথ্য।

পূর্বাভাস অনুসারে, দিনের তাপমাত্রা সারা দেশে আজ কমই থাকবে এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা কমবে আগামীকালও। দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কমার সম্ভাবনা আছে পরদিন শুক্রবার।

আগামী তিনদিন সারা দেশেই বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘আবহাওয়া যেহেতু ঠান্ডা হয়ে গেছে, শিলার পরিমাণ কমে আসবে। যেসব জায়গায় মেঘের উচ্চতা বেশি হবে, সে রকম দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বেশি—২৬ ডিগ্রি সেলসিয়াস। অতি তীব্র তাপদাহ বয়ে যাওয়ায় যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রির উপরে, সেখানেও গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।’

বৃষ্টি আরও কতদিন থাকবে, এমন প্রশ্নের জবাবে এ আবহাওয়াবিদ বলেন, বৃষ্টি আরও অন্তত পাঁচ দিন থাকতে পারে বলে মনে হচ্ছে। এ সময়ে দেশের প্রায় সব জায়গাতেই ২৪ ঘণ্টায় অন্তত একবার বৃষ্টি হতে পারে।

বৃষ্টির এ প্রবণতা কমে এলেই আবারও তাপদাহ আসতে পারে বলে জানিয়েছেন তিনি। বজলুর রশিদ বলেন, ‘এ মাসে আবারও তাপদাহ আসার আশঙ্কা আছে। মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে বা তৃতীয় সপ্তাহের শুরুতে আসতে পারে এ তাপদাহ।’

এদিকে বুধবার (৮ মে) সকাল ৬টা পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রাজধানী ঢাকায়। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মাইজদীকোর্টে; ১৫ মিলিমিটার। একই সময়ে রাঙ্গামাটিতে ১০, পটুয়াখালী ও ভোলায় ৯, বরিশালে ৮, খেপুপাড়ায় ৭ ও সন্দ্বীপে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন