নবীন নিউজ ডেস্ক ০৫ জানু ২০২৫ ০৪:৩৩ পি.এম
সংগৃহীত ছবি
২০২৫ সাল শুরু হতে না হতেই আবহাওয়ার পরিবর্তনের বিষয়ে সতর্কতা জারি করলো বিশ্ব আবহাওয়া সংস্থা। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করেছে যে ২০২৪ সালের রেকর্ড-ব্রেকিং তাপমাত্রা আগামী বছর অব্যাহত থাকতে পারে। গ্রিনহাউস গ্যাস এর মাত্রা আরও বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে উষ্ণায়ন আরও বাড়িয়ে দেবে।
বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, এমনিতেও ২০২৪ সালটি রেকর্ড ব্রেকিং তাপমাত্রার সাক্ষী হয়েছিল, সবচেয়ে উষ্ণ বছর ছিল এটি। একই সময়ে, ব্রিটেনের আবহাওয়া অফিস আশঙ্কা করছে ২০২৫ সালটিও ইতিহাসের তিনটি উষ্ণতম বছরের একটি হতে চলেছে। ২০২৩ ও ২০২৪ সালের মতো ২০২৫ সালেও প্রচণ্ড গরম পড়তে হতে পারে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ইতোমধ্যেই বলেছে যে, ২০২৪ সাল সম্ভবত সবচেয়ে উষ্ণ বছর হবে, যা প্যারিস চুক্তির সীমা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাবে, ইন্ডাস্ট্রিয়াল যুগের (১৮৫০-১৯০০) আগের তাপমাত্রার চেয়ে অনেক বেশি গরম পড়বে।
“২০২৫ সালে কী হবে তার কোনো নিশ্চয়তা নেই”
জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেস এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে বলেছেন, “আমরা এক দশক ধরে মারাত্মক তাপ অনুভব করেছি। ২০২৪ সহ গত দশ বছরে রেকর্ডের শীর্ষ উষ্ণতম বছরের সাক্ষী থেকেছি। ২০২৫ সালে পরবর্তীতে কী হবে তার কোনো গ্যারান্টি নেই। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত মানুষের জন্য আরও শান্তিপূর্ণ, সমান, স্থিতিশীল এবং সুস্থ ভবিষ্যত তৈরি করার প্রয়াস চলতেই থাকবে।”
ডব্লিউএমও-এর কথা উল্লেখ করে তিনি বলেন, “এই ধ্বংসের পথ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের হারানোর সময় নেই। ২০২৫ সালে, অনেক দেশের নির্গমন বন্ধ করতে হবে এবং তাদের নিরাপদ পথে যেতে হবে।”
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পদক্ষেপ
ডব্লিউএমও সেক্রেটারি-জেনারেল সেলেস্তে সাওলো বলেন, “তাপমাত্রার সামান্য বৃদ্ধিও চরম আবহাওয়াকে আরও সাধারণ এবং বিপজ্জনক করে তুলেছে। সেক্রেটারি-জেনারেল হওয়ার প্রথম বছরেই আমি জলবায়ু সংক্রান্ত রেড অ্যালার্ট জারি করেছি। ২০২৫ সালে ডব্লিউএমও-এর ৭৫ তম বার্ষিকী।” সাওলো বলেন, “এমন পরিস্থিতিতে পৃথিবীতে সুরক্ষিত রাখতে নিজেকেই পদক্ষেপ করতে হবে, এটা সবার দায়িত্ব, এটা বিশ্বব্যাপী দায়িত্ব।”
প্রসঙ্গত, ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন এবং ক্লাইমেট সেন্ট্রালের একটি নতুন রিপোর্টে দেখা গিয়েছে যে জলবায়ু পরিবর্তন ২০২৪ সালে ২৯টি চরম আবহাওয়ার ঘটনার মধ্যে ২৬টিকে আরও খারাপ করে তুলেছে। এই ঘটনাগুলির ফলে ৩,৭০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন