রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি

নবীন নিউজ ডেস্ক ০৭ মে ২০২৪ ১২:২৯ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কুড়িল প্রগতি সরণি এলাকায় একটি খোলা ট্রাকে দাঁড়িয়ে হ্যান্ড মাইক নিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ডাকছেন ‘ডাবের খোসা ২ টাকা, চিপসের প্যাকেট ১ টাকা, দইয়ের পাত্র ২ টাকা...।’

আশপাশে অনেক উৎসুক জনতা। কারও হাতে চটের বস্তা ভরা চিপসের প্যাকেট, ডাবের খোসা। তারা সেসব বিক্রির জন্য মেয়রের হাতে ধরিয়ে দেন। মেয়র বস্তায় থাকা চিপসের প্যাকেট, ডাবের খোসা, দইয়ের মাটির পাত্র গুণে নগদ টাকায় সেসব কিনে নিলেন। কিছুক্ষণের মধ্যে কয়েক বস্তা চিপসের প্যাকেট, টায়ার নগদ টাকায় কিনে নেন ডিএনসিসি মেয়র।

সোমবার (৬ মে) রাজধানীর কুড়িল এলাকায় খোলা ট্রাকে দাঁড়িয়ে এভাবেই ডেঙ্গুর প্রজনন হিসেবে পরিচিত অব্যবহৃত জিনিসপত্র কিনে নেন মেয়র আতিকুল ইসলাম।

এ সময় মেয়র আতিকুল ইসলাম উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির পক্ষ থেকে আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। সবাই সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে নয়। এসব পরিত্যক্ত টায়ার, দইয়ের পাত্র, ডাবের খোসা, চিপসের প্যাকেটে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা জন্মায়। আর যেন পানি জমতে না পারে, সে কারণে আমরা এসব কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছি। আশা করছি, এর মাধ্যমে সাধারণ মানুষ সচেতন হবেন। ডিএনসিসি প্রতিটি কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে আপনারা এসব জমা দিয়ে নগদ অর্থ নিয়ে যাবেন।

মেয়র আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শহরজুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজনন স্থল এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্যাদি সাধারণ মানুষের কাছ থেকে কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে যে কেউ এসব পরিত্যক্ত দ্রব্যাদি জমা দিয়ে নগদ অর্থ সংগ্রহ করতে পারবেন। প্রতিটি ওয়ার্ডের ক্রয়কৃত পরিত্যক্ত দ্রব্যাদি প্রতিদিন নিয়মিতভাবে সংগ্রহ করে পরিচ্ছন্নতাকর্মীরা নিকটবর্তী এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন)-এ অপসারণ করবেন। জনগণকে সম্পৃক্ত করে প্রতিটি ওয়ার্ডকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, পরিত্যক্ত চিপসের প্যাকেট বা সমজাতীয় প্যাকেট প্রতি ১০০টির জন্য ১০০ টাকা; আইসক্রিমের কাপ, ডিসপোজেবল গ্লাস, কাপ ১০০টি ১০০, অব্যবহৃত পলিথিন প্রতি কেজি ৫০, প্রতি ডাবের খোসা ২; মাটি, প্লাস্টিক, মেলামাইন, সিরামিক পাত্র প্রতিটির জন্য ৩ টাকা।

এ ছাড়া পরিত্যক্ত টায়ার প্রতিটি ৫০, পরিত্যক্ত কমোড, বেসিন প্রতিটির জন্য ১০০, পরিত্যক্ত প্লাস্টিকের দ্রব্যাদি প্রতি কেজি ১০ টাকায় কিনে নেবে উত্তর সিটি কর্পোরেশন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন