নবীন নিউজ ডেস্ক ০৫ মে ২০২৪ ০৪:১৮ পি.এম
ফাইল ছবি।
হেলপার বা বহিরাগত কোনো চালক ময়লার গাড়ি চালালে মূল চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ইতোমধ্যে সংশ্লিষ্টদের এ ব্যাপারে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
রোববার (৫ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ বিষয়ে জানা গেছে।
এর আগে ডিএনসিসির কেন্দ্রীয় পরিবহন পুলের পরিবহন ব্যবস্থাপক আব্দুল বাছেদ সরকারের স্বাক্ষর করা একটি চিঠি সংশ্লিষ্ট সব বিভাগে পাঠানো হয়েছে বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।
চিঠিতে আব্দুল বাছেদ সরকার উল্লেখ করেছেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, ডিএনসিসির কতিপয় ময়লার গাড়িচালক তাদের নামে বরাদ্দকৃত গাড়িটি নিজে না চালিয়ে হেলপার বা বহিরাগত চালক দিয়ে চালাচ্ছেন। বিষয়টি ইতোমধ্যে কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে। একজন হেলপার, বহিরাগত চালককে দিয়ে মূল্যবান গাড়ি চালানোর ফলে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়াসহ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
হেলপার বা বহিরাগত চালক দ্বারা গাড়ি চালানো কোনোক্রমেই কাম্য নয়। হেলপার বা বহিরাগত চালক দিয়ে গাড়ি না চালানোর বিষয়ে ইতঃপূর্বে বারবার মৌখিক নির্দেশ ও বিভিন্ন সময়ে প্রশাসনিক আদেশ এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা আমলে না নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ অমান্য করায় পরিবহন বিভাগ তথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যা চাকরিবিধি পরিপন্থি, দায়িত্ব পালনে অবহেলা, অদক্ষতা এবং শৃঙ্খলাভঙ্গের শামিল।
চিঠিতে আরও বলা হয়, বরাদ্দকৃত ময়লার গাড়িসমূহ সংশ্লিষ্ট চালকদের চালনার জন্য নির্দেশ প্রদান করা হলো এবং উক্ত নির্দেশনার কোনরূপ ব্যত্যয় হলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন