কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত এর মৃত্যুতে শূন্য পদে মেয়র উপনির্বাচনে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। প্রচারণার সময় প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নামা প্রার্থীরা আগে থেকেই প্রতীক পছন্দ করে রেখেছিলেন। সেই অনুযায়ী প্রার্থীরা পোস্টার ও প্রচারপত্র ছাপিয়ে রাখেন। প্রতীক বরাদ্দের পর নগরে চলছে প্রচারপত্র বিলি।
আগামী ৯ মার্চ মেয়র পদের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএমে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সাবেক মেয়র মো. মনিরুল হক টেবিলঘড়ি, মোহাম্মদ নিজাম উদ্দিন ঘোড়া, নূর উর রহমান মাহমুদ তানিম হাতি ও তাহসীন বাহার বাস প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর সংশ্লিষ্ট প্রার্থীদের অনুসারীরা নিজ নিজ প্রার্থীর পক্ষে স্লোগান দেন। এবারের নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।
প্রার্থীদের মধ্যে মনিরুল হক ও নিজাম উদ্দিন ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে একই প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। মো. মনিরুল হক বলেন, ‘আমার প্রতীক আগে থেকেই নির্ধারিত ছিল। আশা করি, এবার টেবিলঘড়ি প্রতীক জিতবে।’ বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাবেন বলে জানান তিনি। মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, ঘোড়া প্রতীকের প্রচারপত্র আগেই তৈরি ছিল। বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের চৌয়ারা এলাকায় গণসংযোগ করবেন।
এদিকে প্রতীক পাওয়ার পর আরেক প্রার্থী তাহসীন বাহার মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে নগরের ১০ ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি পরিকল্পিত স্মার্ট নগরী গড়তে বাস প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
নূর উর রহমান মাহমুদ তানিম বলেন, ‘আওয়ামী লীগের প্রয়াত সাবেক নেতাদের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করব। কেন্দ্র কমিটি করব।’
কুমিল্লা সিটি করপোরেশনে ভোটারসংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। তাঁদের মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি।
গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা যান। তাঁর মৃত্যুতে মেয়র পদ শূন্য হয়। শূন্য পদে ওই নির্বাচন হচ্ছে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন