নবীন নিউজ ডেস্ক ১৩ এপ্রিল ২০২৪ ০১:১১ পি.এম
ফাইল ছবি।
রাজধানীর এলিফ্যান্ট রোডে অতিরিক্ত মদপানে মো. মাহি রশিদ দীপ্ত (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
মৃত দীপ্ত একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলের শিক্ষার্থী বলে জানা গেছে।
নিহত দীপ্ত নোয়াখালীর বেগমগঞ্জ থানার দয়জপুর গ্রামের মামুনুর রশিদ মামুনের সন্তান। রাজধানীর এলিফ্যান্ট রোডে ভাড়া থাকে তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় দীপ্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, এলিফ্যান্ট রোডের একটি বাসায় বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদপানে কিশোর দীপ্ত অসুস্থ হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে ঢামেকে আনা হয়।
এর আগে ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে বাংলা মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- নিশাত আলী (১৭), শারিকুল ইসলাম পিন্টু (১৮) এবং আশিক হোসেন (১৮)। তারা সবাই মান্দার উত্তরা কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বৃহস্পতিবার বিকেলে মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে বন্ধুরা মিলে বাংলা মদ পান করে। এদের মধ্যে ওই তিনজন অসুস্থ হয়ে পড়েন। এরপর নিশাত আলী ও শারিকুল ইসলাম পিন্টুকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর আশিক হোসেন ঘটনাস্থলে মারা যান।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত অতিরিক্ত বাংলা মদ পানে তাদের মৃত্যু হয়েছে। লাশ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য তাদের লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে মান্দা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন