নবীন নিউজ ডেস্ক ১০ এপ্রিল ২০২৪ ১১:১৩ এ.এম
ফাইল ছবি।
সিয়াম-সাধনার মাস রমজান শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বুধবার(১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন।
এদিকে সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মালয়েশিয়া, কাতার, মিসর, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে আজ ঈদ পালন করা হচ্ছে।
এরমধ্যে মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশে বৃহস্পতিবার আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে পালিত হবে ঈদ।
জানা যায়, মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
মুসলিম দেশগুলোতে ঈদ উদযাপন এবং কতগুলো রোজা পালন করল সেটির একটি তালিকা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান যুবাইর এহসান হক।
তার দেওয়া তথ্যমতে- ইন্দোনেশিয়ায় বুধবার ঈদ এবং রোজা ২৯টি, মালয়েশিয়ায় বুধবার ঈদ এবং রোজা ২৯টি, পাকিস্তানে বুধবার ঈদ এবং রোজা ২৯টি, আরব আমিরাতে বুধবার ঈদ এবং রোজা ৩০টি, কাতারে বুধবার ঈদ এবং রোজা ৩০টি, সৌদি আরবে বুধবার ঈদ এবং রোজা ৩০টি, ইয়েমেনে বুধবার ঈদ এবং রোজা ৩০টি।
এছাড়া ওমানে বুধবার ঈদ এবং রোজা ২৯টি, জর্ডানে বুধবার ঈদ এবং রোজা ২৯টি, ফিলিস্তিনে বুধবার ঈদ এবং রোজা ৩০টি, মিশরে বুধবার ঈদ এবং রোজা ৩০টি, তিউনিসিয়ায় বুধবার ঈদ এবং রোজা ৩০টি এবং মরক্কোয় বুধবার ঈদ এবং রোজা ২৯টি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন