নবীন নিউজ, ডেস্ক ০৬ এপ্রিল ২০২৪ ০২:২০ পি.এম
তীব্র গরমের কারণে নিম্ন আদালতের আইনজীবীদের কালো কোট পরিধানে শিথিলতা এনেছে সুপ্রিম কোর্ট। তীব্র গরমের মধ্যে নিম্ন আদালতের আইনজীবীদের কালো কোট পড়তে হবে না বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (৪ এপ্রিল) হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের প্রেক্ষিতে আদালতের এমন সিদ্ধান্ত।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, এ নির্দেশনা ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। আদেশে জানানো হয়, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণ।
ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, অধস্তন দেওয়ানী ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালসমূহের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবীবৃন্দের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিগত ১৮ অক্টোবর, ২০২৩ তারিখের বিজ্ঞপ্তি নম্বর-১৭/২০২৩, জে. এর কার্যকারিতা এতদ্বারা স্থগিত করে বিগত ১৩ মে, ২০২৩ তারিখের বিজ্ঞপ্তি নম্বর-০৮/২০২৩, জে. পুনর্বহাল করা হলো।
এ অবস্থায় দেশের সকল অধস্তন দেওয়ানী ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালসমূহের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবীগণ ক্ষেত্রমতো সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন