শনিবার ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

অ্যানেসথেসিয়ায় ভেজাল ‘হ্যালোথেন’,বাড়ছে মৃত্যু ঝুঁকি

নবীন নিউজ, ডেস্ক ৩১ মার্চ ২০২৪ ০১:৩৭ পি.এম

সংগৃহীত অ্যানেসথেসিয়ায় ভেজাল ‘হ্যালোথেন’

অ্যানেসথেসিয়ার ব্যবহার সংক্রান্ত জটিলতায় বাংলাদেশে একাধিক রোগীর মৃত্যুর অভিযোগ উঠে আসে। অধিকাংশ ক্ষেত্রে এ অভিযোগ আসে অপারেশনের রোগীর মৃত্যুতে। সংশ্লিষ্ট চিকিৎসকরাও এতে অবাক হন।

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ এনে প্রায়ই হাসপাতাল-ক্লিনিকে ভাঙচুর ও চিকিৎসকদের লাঞ্ছিত করা হয়। ভুক্তভোগীরা কখনও করেন মামলা, কখনও চিকিৎসাসেবা দানকারী প্রতিষ্ঠানকে দিতে হয় ক্ষতিপূরণ।
সব নিয়ম মেনে অপারেশন করার পরও এমন ঘটনা ঘটলে বিষয়টিকে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ কিংবা ‘কিডনি ফেইলিউর’ হিসেবে ধরে নেওয়া হয়।

অথচ অ্যানেসথেসিয়ার জটিলতায় রোগীর মৃত্যু হচ্ছে-এ তথ্য ছিল অজানা। সাম্প্রতিক সময়ে বেশকিছু ঘটনায় বিষয়টি সামনে এসেছে। রোগীর অপারেশনের আগে অজ্ঞান করার ওষুধ ‘হ্যালোথেন’ ভেজাল হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান অ্যানেসথেসিওলজিস্টরা। ফলে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ফিরছে না রোগীর জ্ঞান।

বেশ কিছু দিন আগে সুন্নতে খৎনা করতে গিয়ে শিশু আয়ান ও আয়হাম আর ফেরেনি। পরিবারের অভিযোগ, তাদের ফুল অ্যানেসথেসিয়া দেয়া হয়েছিল।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কানের অপারেশন করতে গিয়ে আরও তিনজন মারা গেছেন। এসব ঘটনায় চিকিৎসার প্রতি আস্থার সঙ্কট তৈরি হলে অ্যানেসথেসিয়া ব্যবহৃত হ্যালোথেন পরীক্ষা করতে পাঠায় বিএসএমএমইউ।

বিএসএমএমইউ অ্যানেস্থিয়োলজিষ্ট অধ্যাপক ডা. দেবব্রত বনিক এনেস্থিয়োলজিষ্ট বলেন, পরীক্ষার রিপোর্টে দেখা যায়, হ্যালোথেনে ভেজাল করতে এর সাথে এমন কিছু পদার্থ মেশানো হয়েছে যেটির রাসায়নিক বিক্রিয়ার ফলে এটির গঠন নষ্ট হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপি অজ্ঞান করতে আইসোফ্লুরেন ও সেভুফ্লুরেন ব্যবহৃত হলেও দাম কম হওয়ায় দেশে হ্যালোথেনের ব্যবহার বেশি। গত এপ্রিলে হ্যালোথেন বিক্রি বন্ধ করে দেয় দেশে একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান এসিআই। পরে এই ওষুধটির সঙ্কট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরকে চিঠি দেয় অ্যানেসথেসিয়া সোসাইটি। পরবর্তীতে স্বাস্থ্য অধিদফতর বিষয়টি মন্ত্রনালয়কে জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই সুযোগে ভেজাল ওষুধ বাজারে আসতে শুরু করে।

এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, এটি আমাদের অজান্তেই হয়েছে। কারা-কীভাবে ভেজাল হ্যালোথেন বাজারজাত করছে সে বিষয়ে অনুসন্ধান চলছে।

অন্যদিকে অনলাইনে অজ্ঞান করার এই ওষুধটির খোঁজ মিলেছে। এমনকি ভার্চুয়াল ফার্মেসিতে অর্ডারও করা যাচ্ছে। কিন্তু ঔষধটি শুধুমাত্র হাসপাতাল বা ক্লিনিকে প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে বিক্রি করার কথা। 

বাজারে ভেজাল হ্যালোথেন সয়লাভ হওয়ার পর তা আর ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, এ বিষয়ে নির্দেশনাগুলো ওয়েবসাইটে দেয়া আছে। ভেজাল ওষুধ প্রতিরোধ করতেই এ নির্দেশনা দেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ঔষধ প্রশাসন অধিদফতর ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।

হ্যালোথেনের বদলি হিসেবে আইসোফ্লুরেন ব্যবহার করতে যন্ত্র পরিবর্তন করতে হয়। সরকারি প্রতিষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতা ও বেসরকারিতে বিনিয়োগ সঙ্কট কাটিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞদের।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন