নবীন নিউজ, ডেস্ক ৩১ মার্চ ২০২৪ ১১:৫২ এ.এম
আজ ইস্টার সানডে। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে, প্রায় দুই হাজার বছর আগের পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুখ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবসে রোববার তিনি আবারও পুনরুত্থিত হন বা জেগে ওঠেন। যিশুখ্রিস্টের পুনরুত্থানের এই রোববারকেই ইস্টার সানডে বা পুনরুত্থানের রোববার বলা হয়। ইস্টার সানডে বিশ্বের খ্রিস্টান ধর্মবলম্বীদের কাছে একটি আনন্দের বিষয়।
তবে, বড়দিনের মতো ইস্টার সানডে নির্দিষ্ট কোনো তারিখে পালিত হয় না। ২১ মার্চের পর যখন আকাশে প্রথম পূর্ণ চাঁদ দেখা যায়, তার পরের রবিবার পালন করা হয় ইস্টার সানডে। পাপের বিরুদ্ধে জয় হিসেবে যিশুর পুনরুত্থান খ্রিস্টান সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব
‘মৃত্যুর বাঁধন ছিন্ন হলো; রুদ্ধ কবর খুলে গেলো; যীশু মৃত্যুঞ্জয়ী উঠিলেন আজি, জয়োল্লাসে গাহি জয় গান…’ এভাবেই গান ও প্রার্থনায় প্রভু যীশু খ্রিস্টকে স্মরণ করে খ্রিস্টার ধর্মাবলম্বীরা।
সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও এ দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করবে। প্রতিটি চার্চ অপরূপ সাজে সজ্জিত করা হবে। আজ সকালে দেশের সব চার্চেই বিশেষ খ্রিস্টযোগ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
দিনটি উপলক্ষে আজ ভোরে মিরপুর-১০ নম্বরে ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চে প্রাতঃকালীন প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ভোরে মেজর গ্যানেন্দ্র বাড়ৈ প্রারম্ভিক প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।
এরপর প্রার্থনা সংগীত, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হবে। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হবে।
এছাড়া রাজধানীর কাকরাইল ও তেজগাঁওয়ের ব্যাপ্টিস্ট চার্চ মিশনসহ সব গির্জা ও চার্চে বিশেষ প্রার্থনা সভা হবে।
প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন খ্রিস্টীয় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন এই বিশেষ দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। খ্রিস্টভক্তরা চার্চে গিয়ে উপস্থিত হয়ে গভীর রাত পর্যন্ত অবস্থান করবেন। তারা পরস্পরের সঙ্গে ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময় করবেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন