বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঈদকে সামনে রেখে বিলাসবহুল বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়

নবীন নিউজ, ডেস্ক ২৮ মার্চ ২০২৪ ০৩:৪০ পি.এম

বাস বিলাসবহুল বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়

প্রতিবার ঈদের সময় লাখ লাখ মানুষ ঢাকা ছাড়েন। আর এ সময় বাসের টিকিটের জন্য বাড়তি ভাড়া গুনতে হয় যাত্রীদের।

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সারাদেশের বিভিন্ন রুটে চলাচলকারী শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বাসগুলো আগের ভাড়ার তুলনায় অতিরিক্ত ৩০০ থেকে ৫০০ টাকা করে বেশি ভাড়া আদায় করছে। 

যদিও কোনো কোনো বাস কোম্পানির কর্মচারীদের দাবি, ভাড়া বাড়েনি। তাদের মতে, নিয়মিত সময়ে তারা ছাড় দেন, কিন্তু ঈদের সময় ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে যাত্রীদের অভিযোগ, উত্তরাঞ্চলের বাস ন্যাশনাল ট্রাভেলস ঢাকা থেকে রাজশাহী এবং ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যেতে সিটপ্রতি ৫০০ টাকা করে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। বর্তমানে এই রুটের ভাড়া রাখা হচ্ছে ২,০০০ টাকা, যা আগে ছিল ১,৫০০ টাকা করে।
হানিফ পরিবহন, দেশ ট্রাভেলস, গ্রামীণ পরিবহন এবং ন্যাশনাল ট্রাভেলসসহ ঢাকার বেশ কয়েকটি বাস কাউন্টারে দেখা যায়, বাস কোম্পানিগুলো কাউন্টারে বেশি ভাড়া লিখে চার্ট টাঙিয়ে করে বিলাসবহুল বাসের টিকিট বেশি টাকায় বিক্রি করছেন।

শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। এর পরিবর্তে, বাসের অবস্থা এবং প্রদত্ত পরিসেবার মান কেমন– এসব বিষয়ের ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট কোম্পানি দ্বারাই এ ধরনের বাসের ভাড়া নির্ধারিত হয়।

এদিকে, যুক্তিসঙ্গত ভাড়া নির্ধারণে বিলাসবহুল বাস সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে পরিবহন মালিক সমিতির আলোচনায় বসার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি মাহবুবুর রহমান বলেন, "আমাদের সেক্রেটারি অসুস্থ এবং বর্তমানে চিকিৎসাধীন থাকায় আমরা এখনও কোম্পানিগুলোর সঙ্গে বসতে পারিনি। তবুও, কোনো নির্দিষ্ট কোম্পানির বিরুদ্ধে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।"

নন-এসি বাস ভাড়া নিচ্ছে শেষ স্টপেজ পর্যন্ত

নন-এসি বাসে সরকার ভাড়া নির্ধারণ করে দেয় সরকার। গাবতলি, টেকনিক্যাল ও কল্যাণপুরের বিভিন্ন বাসের কাউন্টার থেকে জানা যায়, তারা সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছেন, তবে তারা একটি রুটের সবশেষ স্টেশন পর্যন্ত ভাড়া নিচ্ছেন।

এতে আগের স্টেশনগুলোর যাত্রীদের পুরো রুটের ভাড়াই গুনতে হচ্ছে। ফলে অনেক যাত্রী অসন্তোষ প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে, সাকুরা পরিবহনের কাউন্টার মাস্টার ফারুক হোসেন বলেন, "ঈদে আমরা ঢাকা থেকে ভর্তি যাত্রী পেলেও আসতে হয় খালি। আবার আমরা বাড়তি ভাড়াও নিতে পারব না। কিন্তু আমাদের গাড়ি নিয়ে তো সেই শেষ গন্তব্য পর্যন্তই যেতে হচ্ছে। তাই আমরা শুধু ঈদের সময়ে ফুল ভাড়াটা নেই।"

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন