ফাইল ছবি।
একজন ওমরাহ যাত্রীর আঙ্গুলের ছাপে অনলাইন নিবন্ধনের মাধ্যমে ৪০০ জন বাংলাদেশি ওমরাহ পালনে গিয়েছেন বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিমা এশিয়া উইংয়ের কাছে এক জরুরি চিঠিতে এ অভিযোগ করেছে বাংলাদেশের সৌদি দূতাবাস।
চিঠিতে সৌদি দূতাবাস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ লক্ষ্য করেছে যে, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ওমরাযাত্রী অনলাইন রেজিস্ট্রেশনের সময় তাদের নিজের আঙুলের ছাপ দেননি। সম্প্রতি, ওমরাযাত্রীদের ৪০০ জনের একটি দল সৌদি আরব গিয়েছেন একজনের আঙুলের ছাপ নিয়ে, যা সৌদি আরবের নিয়ম-কানুনের লঙ্ঘন। এক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ থেকে তাদের ফেরত পাঠাতে পারে। তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিয়মকানুন মেনে চলা, অনিয়ম প্রতিরোধ করা এবং ওমরা নিবন্ধনের জন্য হজযাত্রীদের নিজের আঙুলের ছাপ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা।
হজ ও ওমরার সব ধরনের নিয়ম লঙ্ঘন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছে সৌদি দূতাবাস।
এ পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিয়মকানুন মেনে চলা এবং নিবন্ধনের জন্য ওমরা যাত্রীদের নিজের আঙ্গুলের ছাপ দিয়ে সৌদি আরবে যাওয়ার অনুরোধ জানিয়ে এজেন্সিগুলোকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কাছে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
গত রোববার (২৪ মার্চ) এ বিষয়ে সতর্ক করে ওমরা এজেন্সিগুলোকে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন