আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
রাজধানীর ডেমরার ভাঙ্গাপ্রেসে কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৮ ঘণ্টা পর ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে আজ শুক্রবার সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ভবনটির গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৪৫ এ সেখানে যায়। আশেপাশে পানির উৎস কম থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ছাদের এক জায়গায় ফেটে ফাঁকা হয়ে গেছে। ভবনটির কাঠামোগত সক্ষমতা একেবারে কমে গেছে। যেকোনো সময় এটি ভেঙে পড়তে পারে বলে জানিয়েছে তারা।
আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে অগ্নিকাণ্ড নিয়ে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
ডেমরার ভাঙা বাসস্টপ এলাকার ওই ভবনটির চারতলায় খেলাধুলা সামগ্রীর গুদাম ছিল বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক রেজাউল করিম। ভবনটিতে জার্সি, জুতাসহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। ভবনটির গুদামে পণ্য গুদামজাতকরণের নীতিমালা মানা হয়নি। পণ্য গুদামজাত করার ক্ষেত্রে যে ফাঁকা রাখা দরকার তা ছিল না। ফলে ভবনে ঢুকতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়।
অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আগুন নেভাতে দেরির কারণ জানান ফায়ার সার্ভিসের পরিচালক। তিনি বলেন, ভবনটিতে পানির কোনো সোর্স ছিল না। ফায়ার সার্ভিস ড্রেন থেকে যে যৎসামান্য পানি পেয়েছে তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এ জন্য বেশি সময় লেগেছে।
এ ছাড়া ওই ভবন ও আশপাশের ভবনে পানির কোনো সংরক্ষণাগার ছিল না। ভবনের সিঁড়িও সংকীর্ণ ছিল। ভবনটিতে জরুরি নির্গমন পথ ছিল না। ওই ভবনের পূর্ব ও পশ্চিম পাশে একেবারেই লাগোয়া ভবন আছে। কোনো ফাঁকা না থাকায় ফায়ার সার্ভিস পানি দিতে পারেনি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন