নবীন নিউজ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৯ এ.এম
সংগৃহীত ছবি
চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সিলেট-১০ ও বেগমগঞ্জ-৪ ওয়েস্ট কূপের গ্যাস। কূপ দুটি থেকে দিনে গ্যাস মিলতে পারে ৩৫ থেকে ৪০ মিলিয়ন ঘনফুট। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আশা, গ্রীষ্মে গ্যাস-বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে এ উদ্যোগ। সংকট সামলাতে জ্বালানি অনুসন্ধানে আরও জোর দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে পরিচিত সিলেটের নতুন অনুসন্ধান কূপ আশা জাগায় সংকটে ধুঁকতে থাকা দেশের জ্বালানি খাতে। ২০২৩ সালের নভেম্বরে সিলেট-১০ কূপে সন্ধান মিলে তেল-গ্যাস, দুই ধরনের জ্বালানিরই।
তবে পাইপলাইন না থাকায় এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কূপটির গ্যাস এখনো যুক্ত করা যায়নি জাতীয় গ্রিডে। নতুন পাইপলাইন বসাতে গিয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সংশ্লিষ্ট দফতরের অনুমতি পেতে বিলম্বসহ বেশ কিছু বাধা।
তবে সেসব পেছনে ফেলে ৬ ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। পেট্রোবাংলা চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, চলতি মাসেই গ্যাস সঞ্চালন হবে নতুন এই লাইনে। যেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ করা যাবে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
শুধু তাই নয়, চলতি মাসেই পাইপলাইন নির্মাণ শেষ করে বেগমগঞ্জ-৪ ওয়েস্ট উন্নয়ন কূপের গ্যাসও জাতীয় গ্রিডে যুক্ত করার কথা। যেখান থেকে উৎপাদন হতে পারে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
সব মিলিয়ে চলতি মাসে অভ্যন্তরীণ উৎস থেকে দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাসের জোগান বাড়াতে চায় পেট্রোবাংলা। গরম আসার আগে যা কিছুটা হলেও হাঁফ ছাড়ার আশা জাগাচ্ছে জ্বালানি খাতে।
ভূতত্ত্ববিদ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরূল ইমাম বলেন,
কূপ দুটি দিয়ে দেশের জ্বালানি ঘাটতি মেটানোর কিছুটা সুযোগ রয়েছে। হয়তো খুব একটা বড় পরিবর্তন হবে না, তবে সংকটকে বাড়তে দেবে না। এজন্য বেশি করে কূপ খনন করতে হবে।
উল্লেখ্য, সিলেট ১০ কূপে গ্যাসের সম্ভাবনা জাগানোয়, সেখানে নতুন করে আরো কূপ খননের লক্ষ্য ঠিক করে করেছে পেট্রোবাংলা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন