বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

উদ্বোধন হয়েছে পাঁচ বছর সেবা শুরু কবে?

নবীন নিউজ, ডেস্ক ৩০ জানু ২০২৫ ০৯:১০ এ.এম

ফাইল ছবি

পাঁচ বছর আগে রংপুরে ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালটি ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করা হয়। কিন্তু এত দিনেও হাসপাতালের কার্যক্রম শুরু হয়নি। পূর্ণাঙ্গ চালু না হয়ে শিশু হাসপাতালটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সম্প্রসারিত বহির্বিভাগ হিসেবে চালু করেছে গত বছরের ফেব্রুয়ারিতে। তান্ডও নামমাত্র। কবে নাগাদ পূর্ণাঙ্গ হাসপাতাল চালু হবে সে বিষয়ে সংশ্লিষ্ট কেউ কিছু বলতে পারছেন না। তবে তাঁরা বলছেন, প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। রংপুরের সাবেক সদর হাসপাতালের ১ দশমিক ৭৮ একর জমির মধ্যে শিশু হাসপাতাল নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০১৭ সালের ২১ নভেম্বর। ৩১ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮০৯ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। ভবন নির্মাণের জন্য দুই বছরের সময়সীমা বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময়ের আড়াই মাস আগে কাজ শেষ করে ওই ঠিকাদার প্রতিষ্ঠান। তিন তলা মূল হাসপাতাল ভবনের প্রতি তলার আয়তন ২০ হাজার ৮৮২ দশমিক ৯৭ বর্গফুট। এ ছাড়া নির্মাণ করা হয়েছে চার তলা ভিত্তির তিন তলা সুপারিনটেনডেন্ট কোয়ার্টার। সিঁড়ি বাদে প্রতি তলার আয়তন দেড় হাজার বর্গফুট। ছয় তলা ডক্টরস কোয়ার্টারের নিচতলায় গাড়ি পার্কিং, দ্বিতীয় তলা থেকে ডাবল ইউনিট। আছে ছয় তলার স্টাফ অ্যান্ড নার্স কোয়ার্টার। বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের জন্যও নির্মাণ করা হয়েছে একটি ভবন।

২০২০ সালের ৮ মার্চ হাসপাতাল ভবন হস্তান্তর করা হয়। করোনার প্রাদুর্ভাব বাড়ায় ভবনটিকে ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়। করোনা কমে যাওয়ায় হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দীর্ঘদিন থেকে হাসপাতালটি চালুর দাবি করে আসছিল রংপুরের সচেতন মহল। গত বছর রমেক হাসপাতালের শিশু বিভাগের বহর্বিভাগ হিসেবে খোলা হয়। এতে দুুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা হয়েছে বলে মনে করছে নগরবাসী। তিনজন ডাক্তার, দুজন নার্সসহ মোট ১০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রংপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন, ‘হাসপাতালটি চালুর বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়নি। ফলে শিশু হাসপাতাল চালু করা সম্ভব হচ্ছে না।’

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন