রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

'পুতুপুতু করে জুলাই গণহত্যার বিচার করা হচ্ছে'

নবীন নিউজ ডেস্ক ২৯ জানু ২০২৫ ১০:১৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

পুতুপুতু করে জুলাই গণহত্যার বিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে খেলাফতে রাশেদা বাংলাদেশের উদ্যোগে ‘২৪-এর গণহত্যাসহ বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও আগ্রাসন মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নুর বলেন, আমরা লুটপাট, গুম, খুন, হত্যার বিচার চাই। চব্বিশের গণহত্যার মাস্টারমাইন্ড থেকে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত, তাদের বিচার চাই। কিন্তু, তাদের এখনও গ্রেপ্তার করা হয় নাই। একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, কিন্তু একটা ট্রাইব্যুনাল দিয়ে তো এই বিচার কাজ সম্পন্ন করা সম্ভব না। পাঁচটা ট্রাইব্যুনাল করে দিতো; বুঝতেছি না কেন এভাবে হচ্ছে।

তিনি বলেন, আজকে পুতুপুতু করে বিচার করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। এই ঘোড়ার ডিম করতে করতেই কাজ সেরে যাবে। এগুলো করতে করতেই তারপর দেখবেন নির্বাচন হয়ে গেছে। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে রাজনৈতিক ইন্টারেস্টের জায়গা থেকে দেশি-বিদেশি দেন-দরবারের অনেক রাস্তা খুলে যাবে। শেষ পর্যন্ত বিচার আর নাও হতে পারে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না– এই কথাটি কী বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে জোরেশোরে বলা হচ্ছে? বলা হচ্ছে না। আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান পরিষ্কার না। আমি অনুরোধ জানাবো, আপনারা যদি গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন, গণঅভ্যুত্থানের স্পিরিটে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান তাহলে আপনাদের পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে, আওয়ামী লীগের প্রশ্নে আপনারা কোনও আপস করবেন না।

আলোচনা সভায় তিনি অন্তর্বর্তী সরকার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। নুর বলেন, অভ্যুত্থানের পর হয় বিপ্লবী সরকার। এখানে বিপ্লব করেছি আমরা ছাত্র-যুবক-তরুণরা। কিন্তু, উপদেষ্টা পরিষদে আছেন বয়োবৃদ্ধরা। তাহলে বিপ্লবী স্পিরিটে সরকার চলবে কীভাবে?

গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, আমরা খুব হতাশ হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। কোনও রাজনৈতিক দল জানে না সরকার কীভাবে গঠন হয়েছে। আওয়ামী লীগের পরে বিএনপি বড় রাজনৈতিক দল, তাদের হয়তো বলা হয়েছে আপনাদের রেফারেন্সে নাম দিয়েন ৪-৫টা। সেখান থেকে হয়তো ২-৩ জনকে নেওয়া হয়েছে। আর কোনও দলের রেফারেন্সে কাউকে নেওয়া হয় নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কই থেকে এই তালিকা আসলো? কোন অ্যাম্বাসি থেকে এই তালিকা আসলো? কোন গোয়েন্দা সংস্থা থেকে এই তালিকা আসলো– আমরা জানি না।

খেলাফতে রাশেদা বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আজহারুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা মীর্জা ইয়াসীন আরাফাত, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’